Heart attack: হার্ট অ্যাটাকের আগেই জানান দেবে শরীর, কি করে বুঝবেন জানুন…

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অকস্মাৎ অ্যাটাক আর তাতেই শেষ জীবন। এ ঘটনা ঘটছে হামেশাই। খাওয়া দাওয়া থেকে শুরু করে নানা কু-অভ্যাসের ফলেই নেমে আসে এই যবনিকা। তবে সত্যিই কি তা আকস্মিক? যাঁদের উচ্চ রক্তচাপ বা রক্তে শর্করা মাত্রা বেশি বা যাঁদের স্থুলতার সমস্যা রয়েছে, তাঁদের এমনিতেই হৃদরোগের আশঙ্কা বেশি। বিশেষজ্ঞরা বলছেন, অ্যাটাকের অন্তত একমাস আগে থেকে শরীরই জানান দেয় যে কিছু একটা গড়বড় হচ্ছে।

আরও পড়ুনঃ রনবীর-আলিয়ার বিয়েতে বেজায় খুশি সঞ্জু, দিলেন বিশেষ পরামর্শ

হার্ট অ্যাটাক যে কোনও বয়সে, যে কোনও সময় হতে পারে। অনেকে মনে করেন ছেলেদের হার্ট অ্যাটাকের প্রবণতা বেশি। কিন্তু মেয়েদের ক্ষেত্রেও ঝুঁকি থাকে। তবে হৃদযন্ত্রে কোনও রকম জটিলতা তৈরি হলে, তা আগাম জানান দেয় শরীর। করোনারি আর্টারিতে রক্তপ্রবাহ কমে যাওয়ার দরুনই অ্যাটাকের সম্ভাবনা দেখা যায়। তবে তা একদিনে হয় না৷ ধীরে ধীরে সে লক্ষণ ফুটে উঠতে থাকে। কীরকম? লক্ষণগুলি জানুন…

হার্ট অ্যাটাকের আগেই জানান দেবে শরীর, কি করে বুঝবেন জানুন...
হার্ট অ্যাটাকের আগেই জানান দেবে শরীর, কি করে বুঝবেন জানুন…
  • শ্বাস-প্রশ্বাসে যদি কষ্ট হয়, তা হলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। শ্বাস নিতে কষ্ট হলে, দম আটকে আসলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। হৃদযন্ত্রের কোনও রকম সমস্যা হল, ফুসফুসও অক্সিজেন কম পায়। তাই এই লক্ষণ দেখা দিতে পারে।
  • যদি মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে দেখেন দরদর করে ঘামছেন, তা হলে উপেক্ষা করবেন না। ঝিমুনিকেও স্বাভাবিক ক্লান্তির কারণ ধরে নিয়ে অবজ্ঞা করা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। কেননা পর্যাপ্ত রক্তপ্রবাহ না থাকার কারণে শরীরে ক্লান্তি, ঘাম ও অস্বস্তি দেখা দিতে পারে। এবং এসব বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়।
  • হার্ট অ্যাটাকের আগে বহু রোগীর ক্ষেত্রেই দেখা গিয়েছে, তাঁরা হালকা জ্বরে ভুগছেন। কেউবা ঠাণ্ডা লাগায় ভুগছেন। এরকম হতে থাকলে কিন্তু শারীরিক অবস্থা খতিয়ে দেখা উচিত।
  • কোনও কারণ ছাড়াই ঘাম হচ্ছে? একটুতেই হাঁপিয়ে যাচ্ছেন? তা হলেও দুশ্চিন্তার কারণ রয়েছে। শরীরে রক্ত চলাচল ঠিকঠাক না হলে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ঠিক করে অক্সিজেন পায় না। তাই হাঁপ ধরতে পারে।
  • যদি কাঁধে, হাতে ক্রমাগত ব্যাথা হতে থাকে তবে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর বুকে ব্যথা বা বুকে চাপ ধরলে তো অবহেলা করা উচিতই নয়, অবশ্যই চিকিৎসককে জানান এই বিষয়ে।
  • মেয়েদের ক্ষেত্রে কিছু লক্ষণ আলাদা। বুকে ব্যথা, ঘাম হওয়া বা হাঁপ ধরা ছাড়াও পেটে অস্বস্তি, পিঠে ব্যথার মতো কিছু অন্যান্য লক্ষণও দেখা দিতে পারে।

হার্ট অ্যাটাকের আগেই জানান দেবে শরীর, কি করে বুঝবেন জানুন…

হার্ট অ্যাটাকের আগেই জানান দেবে শরীর, কি করে বুঝবেন জানুন...
হার্ট অ্যাটাকের আগেই জানান দেবে শরীর, কি করে বুঝবেন জানুন…

সব মিলিয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হার্টের ক্ষতি ধারাবাহিকভাবে হতে থাকে। রক্তপ্রবাহ কমতে থাকার লক্ষণ আগেভাগেই জানান দেয় শরীর। সেইমতো বুঝে গোড়াতেই চিকিৎসা করলে অনেকসময়ই অ্যাটাকের সম্ভাবনা এড়ানো যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত