নজরবন্দি ব্যুরোঃ বছরকয়েক আগে সঞ্জু বড়পর্দায় সকলের নজর কেড়েছিলেন রনবীর সিং। যা দেখে অবাক হয়ে গিয়েছিলেন খোদ অভিনেতা সঞ্জয় দত্ত। এরপর থেকেই রনবীরের উপর যথেষ্ট স্নেহশীল তিনি। যারফলে আগামী দিনে রনবীর-আলিয়ার বিয়েতে বেজায় আলিয়ার বিয়েতে বেজায় খুশি সঞ্জু।
আরও পড়ুনঃ Katrina Kaif-Vicky Kaushal: ৪ মাসের মধ্যে সুখবর, দুই থেকে তিন হচ্ছেন ‘ভিক্যাট’


দিনকয়েক আগেই বলিউডের নতুন ছবি “কেজিএফ পার্ট টু” প্রচারে আসেন সকলের প্রিয় সঞ্জয় দত্ত। সেখান থেকেই রনবীর-আলিয়া জুটিকে বিয়ের শুভেচ্ছা জানান তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ওরে দুজনেই দারুন প্রতিভাবান। তাছাড়া অভিনয়ের দুনিয়ার পাশাপাশি বাস্তবে ও মিষ্টি জুটি হয়ে উঠবে দুজনে। চোখের সামনেই ওদের দু’জনকে বড় হতে দেখলাম। আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল।
রনবীর-আলিয়ার বিয়েতে বেজায় খুশি সঞ্জু, দিলেন বিশেষ টোটকা

তবে সেখানেই শেষ নয়। এই জুটিকে বিশেষ টিপস ও দিলেন সঞ্জয়। তিনি বলেন, ওরা দুজনে বিয়ে করছে , তা খুবই আনন্দের কথা। কিন্তু আমার মনে হয় বিয়ের পালা সাঙ্গ করে অতিদ্রুত ওদের সন্তান নেওয়া উচিত। তাহলে সম্পর্ক আরও মধুর হওয়ার পাশাপাশি আরও বেশি খুশি থাকতে পারবে দুজনে। এই মুহূর্তে দুজনের বিয়ে নিয়েই জোর জল্পনা দেখা দিয়েছে নেটমাধ্যমে। আদতে কোথায় বিয়ে হবে, কীভাবে সাজবেন দুজনে সেসব নিয়ে তুঙ্গে উঠেছে চর্চা।











