Katrina Kaif-Vicky Kaushal: ৪ মাসের মধ্যে সুখবর, দুই থেকে তিন হচ্ছেন ‘ভিক্যাট’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সদ্য বিবাহের জীবন তাঁদের, মাত্র ৪ মাস হয়েছে বিয়ে, তার মধ্যেই নাকি ঘরে আসছে খুশির খবর! নায়িকারা ঢিলেঢালা পোশাক পরলেই রেহাই নেই। সঙ্গে সঙ্গে আগাম মাতৃত্বের সুখবরের অপেক্ষায় থাকেন ভক্তরা। অন্তঃসত্ত্বা হওয়ার অনেক আগে থেকেই সোনম কপূরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। ঢিলেঢালা পোশাকের জন্যেই। এ বারে সেই প্রশ্নের কেন্দ্রে ক্যাটরিনা কইফ। ভক্তদের মনে কৌতূহল, ক্যাট কি মা হবেন?

আরও পড়ুনঃ হাঁসখালির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে স্বতঃপ্রণোদিত মামলার আর্জি, আবেদন চাইল আদালত

একদিকে প্রাক্তনের বিয়ে আর অন্যদিকে মা হচ্ছেন ক্যাটরিনা কইফ? ভিকি কৌশলের সঙ্গে চার মাসের দাম্পত্যের বিভিন্ন ছবি এবং ভিডিয়ো পোস্ট করেন বলি নায়িকা। বিয়ের পরে তাঁরা যে সমুদ্র-ভ্রমণে গিয়েছিলেন, তার ঝলক মেলে তারকা দম্পতির ইনস্টাগ্রামে। তাঁদের প্রেমে যেন টিনসেল নগরী লাল রঙে সেজে উঠেছে। তবে কি এ বার দুই থেকে তিন হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ‘ভিক্যাট’?

৪ মাসের মধ্যে সুখবর, দুই থেকে তিন হচ্ছেন 'ভিক্যাট'
৪ মাসের মধ্যে সুখবর, দুই থেকে তিন হচ্ছেন ‘ভিক্যাট’

শ্যুটিং সেরে মুম্বইয়ে ফিরেছেন ক্যাটরিনা। সোমবার মুম্বই বিমানবন্দরে তাঁর দেখা মেলে গোলাপি পোশাকে। ছবি এবং ভিডিয়ো তোলেন পাপারাৎজিরা। গোলাপি ঢিলেঢালা কুর্তি দেখেই ভর্তি হয়ে উঠেছে ভিডিয়োর মন্তব্য বাক্স। একাধিক অনুরাগী জানতে চান, ‘ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা?’ কেউ আবার প্রশ্ন তুলেছেন, ‘ক্যাটরিনা কি মা হবেন নাকি এমনই ঢিলেঢালা কুর্তি পরেছেন? যা-ই হোক, সুন্দর দেখাচ্ছে ক্যাটকে।’ কেউ আবার নিশ্চিত হয়ে গিয়েছেন যে ভিকি এবং ক্যাটরিনা তাঁদের প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন।

৪ মাসের মধ্যে সুখবর, দুই থেকে তিন হচ্ছেন ‘ভিক্যাট’

৪ মাসের মধ্যে সুখবর, দুই থেকে তিন হচ্ছেন 'ভিক্যাট'
৪ মাসের মধ্যে সুখবর, দুই থেকে তিন হচ্ছেন ‘ভিক্যাট’

এখনও এই প্রশ্নাবলির একটিও উত্তর মেলেনি। সোনম কপূর থেকে শুরু করে ফারহান-পত্নী শিবানী ডান্ডেকর নিজেরাই মজাদার পোস্ট করে গুঞ্জনকে নস্যাৎ করেছিলেন। দেখা যাক, ক্যাটরিনার ক্ষেত্রে কী ঘটে। তিনি কি সত্যিই অন্তঃসত্ত্বা নাকি কেবলই পোশাকের নতুন কায়দা রপ্ত করেছেন?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন