‘বিজেপি–তে গিয়ে ছাগলের ৩ নম্বর বাচ্চা হয়েছে’, সৌমিত্র খাঁ-কে বেনজির আক্রমণ রবীন্দ্রনাথ ঘোষের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : ‘বিজেপি–তে গিয়ে ছাগলের ৩ নম্বর বাচ্চা হয়েছে’, সুব্রত মুখোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষের মতোন এক ঝাঁক তৃণমূল নেতানেত্রীর বিজেপি–তে আসা শুধুই সময়ের অপেক্ষা। শনিবার এমনটাই দাবি করেছিলেন,বিজেপি–র যুব মোর্চার রাজ্য সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ। তবে রবিবার এই দাবি উড়িয়ে দিয়েছেন সকলেই।

আরও পড়ুনঃ ফুটবল রাজপুত্রের কফিনের সাথে সেলফি, তীব্র প্রতিকূলতার মুখে সমাধিস্থলের তিন কর্মী

তাঁদের কথায়, এ দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এই দাবি উড়িয়ে সৌমিত্রকে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “সৌমিত্র খাঁ দিবাস্বপ্ন দেখছে। তৃণমূলের নেতা ছিল সৌমিত্র। বিজেপি–তে গিয়ে ছাগলের ৩ নম্বর বাচ্চা হয়েছে। আর আমি বিষ খেয়ে মরব, তবু একটা উগ্র সাম্প্রদায়িক দল বিজেপি–র ধারেকাছে যাবে না”। এবিষয়ে তৃণমূল নেতা ও আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী এব্যাপারে বলেছেন, “সৌমিত্র খাঁ বাচ্চা ছেলে। আমি যখন রাজ্য ছাত্র পরিষদের সভাপতি ছিলাম তখন সৌমিত্র কলেজে ছাত্র পরিষদ করত।

ও আমার থেকে অনেক জুনিয়ার। রাজনীতির অভিজ্ঞতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং তাঁর উন্নয়নমূলক কর্মসূচিকে সামনে রেখে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যথেষ্ট পরিমাণে শক্তিশালী। এবং তৃণমূলকে ভাঙা অত সহজ নয়। আমরা তৃণমূলের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব”। শনিবারই দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেছেন, কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। এমন আর কেউ কি বিজেপি–তে আসছেন?‌

‘বিজেপি–তে গিয়ে ছাগলের ৩ নম্বর বাচ্চা হয়েছে’,ওইদিনের প্রশ্নের উত্তরে সৌমিত্র খাঁ বলেন, “শুভেন্দু অধিকারী দিক থেকে একটি ইতিবাচক সাড়া আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া লাইনে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষরা। তাঁরাও যে কোনও সময়ে দল বদল করতে পারেন। তবে তাঁদের বিজেপি–তে নেওয়ার ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন শীর্ষ নেতৃত্ব”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত