বেহালা চৌরাস্তায় হামলা বৈশালী ডালমিয়ার ছেলের ওপর, চুরমার গাড়ি, রক্তাক্ত ছেলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেহালা চৌরাস্তায় হামলা বৈশালী ডালমিয়ার ছেলের ওপর,নিজের ফেসবুক থেকে লাইভ করে কিছুক্ষণ আগেই এ কথা জানিয়েছেন খোদ বৈশালী ডালমিয়া। অভিযোগ করেছেন আচমকা ছেলের ওপর চড়াও হয়ে বীভৎস ভাব মারধোর করেছে একটি গ্যাং। মারধরের জেরে ফেটেছে ছেলের মুখ, চোখের তলা, পেটের ভেতরে গাড়ির কাঁচ ভেঙেও ঢুকেছে।

আরও পড়ুনঃ দিলীপের কাছে খবর আছে আমফানে তিন দফায় কেন্দ্র ২৭০০ কোটি দিয়েছে রাজ্যকে!

লাইভে বৈশালী ডালমিয়া নিজে জানিয়েছেন বেহালা চৌরাস্তার মোড়ে আচমকা তাঁর ছেলে ওপর হামলা চালায় অচানা কোন গ্যাং। মাটির ওপর ফেলে মারা হয় তাঁকে। ভেঙে চুরমার করা হয়েছে তাঁর গাড়ি। অজ্ঞাত পরিচয় এক মহিলা এবং কয়েকজন ছেলের গাড়ি ওভারটেক করে গাড়ির কাঁচ ভেঙে আক্রমণ করে। লাইভে এসে বৈশালী দেবীর ছেলে জানিয়েছেন, জানলা দিয়ে যেভাবে তাঁকে আক্রমণ করে হয়েছে তাঁর চাপে গাড়ির কাঁচ ভেঙে ঢুকে যায় তাঁর শরীরে।

Capture5 1

তৃণমূলের সঙ্গে সম্পর্ক শেষ করে এই নির্বাচনে বালি বিধানসভা থেকে বিজেপির টিকিতে ভোট লড়েছেন এবং পরাজিত হয়েছেন বৈশালী । লাইভে জানিয়েছেন, লকডাউনের ফলে তিনি বাড়িতে থাকায় তাঁর ছেলেই বাজারে গিয়েছিলেন, সেখানেই আক্রান্ত হন তিনি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই  তিনি চৌরাস্তার মোড়ে এলে ততক্ষণে আক্রমন কারীরা চম্পট দেন, কলকাতার বুকে ঘটে যাওয়া এই ঘটনার তিব্র ধিক্কার জানিয়ে লাইভেই তিনি জানিয়েছেন, ‘কলকাতার মতো জায়গায় এসব কী হচ্ছে? এমনটা আগে দেখিনি। খুলে আম সকাল ১০টার সময় দুষ্কৃতীরা এভাবে অতর্কিতে হামলা চালাল।’

যদিও তৎক্ষণাৎ পুলিশ এসে আক্রমণকারীদের বেহালা থানায় নিয়ে গিয়েছে, সঙ্গে বৈশালী দেবির গাড়ি এভং অপর পক্ষের গাড়ি নিয়ে যাওয়া হয়েছে থানায়। তাঁর অভিযোগ রাস্তা জুড়ে সকলে তামাশা দেখলেও সাহায্যের কারণে এগিয়ে আসেনি কেউ, উলটে সাধারন মানুষ ভিডিও ছবি তুলছিলেন। ছেলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই লাইভ করেন, সঙ্গে রাজ্যের শাসক দলের কাছে অনুরধ জানান, শহরে এবং রাজ্যে যেনো এই ধরণে হিংসা বন্ধ হয় এবার।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত