দিলীপের কাছে খবর আছে আমফানে তিন দফায় কেন্দ্র ২৭০০ কোটি দিয়েছে রাজ্যকে!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিলীপের কাছে খবর আছে আমফানে তিন দফায় কেন্দ্র ২৭০০ কোটি দিয়েছে রাজ্যকে,  এক বছর পর বিস্ফোরক  বিজেপির রাজ্য সভাপতি। রাজ্যে এখন বিপর্যয় মোকাবিলা চলছে ঘুর্ণিঝড় ইয়াসের। পরিস্থিতি খতিয়ে দেখতে দেশের প্রধানমন্ত্রী রাজ্যে এলে মিনিট দশের কথোপকথনে রাজ্যের ক্ষয়ক্ষতির রিপোর্ট এবং সঙ্গে ২০,০০০ কোটির আবেদন জানিয়ে এসেছেন।

আরও পড়ুনঃ ব্রিগেডের ভিড় ভোটব্যাঙ্কে আসুক, নীচুতলার কর্মীদের নিয়ে সম্মেলন করবে CPM

আর সেই পরিস্থিতিতে ফের আমফানের প্রসঙ্গ তুলে আনলেন দিলিপ ঘোষ। প্রসঙ্গ ছিলো ইয়াস বিপর্যয়। কদিন আগেই মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন, ঘুর্ণিঝড় আর ভরা কোটালের প্রভাবে রাজ্যে ১০০ এর এবশি বাঁধ ভেঙে গিয়েছে। ইতিমধ্যেই আগে যাঁরা দায়িত্বে ছিলেন তা৬দের তুলোধনা করে কড়া নির্দেশ দিয়েছেন দ্রুত মেরামতির। সঙ্গে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত ঠিক করার কথাও জানিয়েছেন তিনি।

Capture 17

রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বাঁধ এবং রাস্তা নির্মানের নির্দেশ দিয়েছেন, তখনই বিজেপির রাজ্য সভাপতি নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, এবারের মেরামতিতে বাঁধ যেন স্থায়ী হয়, এবং মেরামতি কালে উপকূলের চরিত্র যেন পরিবর্তন না হয় এবং ক্ষত বিক্ষত থাকে।

সঙ্গেই তিনি প্রসঙ্গ টেনে এনেছেন রাজ্যের বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রের সাহায্যের কথা। ইয়াসের রিপোর্ট জমা দিয়ে মুখ্যমন্ত্রী দিঘায় প্রশাসনিক বৈঠক থেকে জানিয়েছিলেন, রিপোর্ট দিয়ে আবেদন করেছেন প্যাকেজের, দেবেন কিনা ঠিক নেই, তাঁর কর্তব্য তিনি করেছেন। মুখ্যমন্ত্রী দাবী করেছেন আমফান বিপর্যয় মোকাবিলার টাকা কেন্দ্র থেকে পায়নি রাজ্য। তাতেই সরব হয়ে বিজেপির রাজ্য সভাপতি নিজের ফেসবুকে লিখেছেন, “আমাদের কাছে খবর আছে ৩ পর্যায়ে কেন্দ্র থেকে ২৭০০ কোটি টাকা পাঠান হয়েছে রাজ্যকে, রাজ্য সেই অর্থ কিভাবে খরচ করেছেন আমরা জানিনা…”

দিলীপের কাছে খবর আছে আমফানে তিন দফায় কেন্দ্র ২৭০০ কোটি দিয়েছে রাজ্যকে! প্রসঙ্গত আমফানের সময় মমতা কেন্দ্রের কাছে সাহায্য চাইলে, দিলীপ ঘোষ মনে করিয়ে দিয়েছিলেন, আইলার সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কেন্দ্রীয় সাহায্য বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন সিপিএম টাকা মেরে দেবে। আর এখন নিজে ক্ষমতায় এসে কেন্দ্রীয় সরকারের কাছে টাকা চাইছেন। তৃণমূল আরও বেশি টাকা মারবে। আসলে এটাই ওঁর স্বভাব। সঙ্গে বঙ্গ বিজপির পক্ষ থেকে মোদির কাছে আবেদন জানানো হয়েছিলো সরাসরি টাকা ক্ষতিগ্রস্তদের দিতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর