নজরবন্দি ব্যুরো: বিশ্ব টেস্ট ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হেরে যাওয়া এখন অতীত। ১০ বছর কেটে গেলেও টিম ইন্ডিয়ার ঝুলিতে আইসিসি ট্রফি অধরা। এই লজ্জাজনক হার থেকে বিসিসিআই ও ভারতীয় দলের তারকা ক্রিকেটার শিক্ষা নেবেন কিনা সেটা সময় বলবে। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রবিচন্দ্রন অশ্বিনের বাদ পড়া দেখে অনেকেই অবাক।
আরও পড়ুন: লম্বা ছুটিতে যেতে পারেন রোহিত সহ একাধিক সিনিয়ার, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নতুন মুখ


ভারত ম্যাচ হেরে যাওয়ায় আরও অনেক বেশি কথা হচ্ছে দল নির্বাচন নিয়ে। কিন্তু অশ্বিনকে নিয়ে যাবতীয় আলোচনা হলেও তিনি নিজে চুপ ছিলেন। কিন্তু ম্যাচ হারার পর সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, ম্যাচ হারের পর রবিবার টুইট করে অশ্বিন লেখেন, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে শুভেচ্ছা।

হতাশ লাগছে হেরে যাওয়া দলের সদস্য হয়ে। যদিও গত দু’বছরে আমরা অনেক পরিশ্রম করেছি, সেই কারণেই এত দূর পর্যন্ত আসতে পেরেছি। অনেকে অনেক কথা বলছেন। কিন্তু আমি মনে করি আমার যে সতীর্থেরা খেলেছে, তাদের এবং কোচদের সাধুবাদ জানানো উচিত।”
আর ভারতীয় এই স্পিনার দেশে ফিরে সিদ্ধান্ত নিয়েছেন তিনি তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলবেন। এই লিগে অশ্বিন খেলবেন ডিন্ডিগুল ড্রাগনসের হয়ে। সেই দলের হয়ে প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন অশ্বিন।



অশ্বিনের দলের ম্যাচ রয়েছে বুধবার। সেই ম্যাচে ড্রাগনস খেলবে রুবি ট্রিকি ওয়ারিয়র্সের বিরুদ্ধে। ৩৬ বছরের অশ্বিন সেই ম্যাচে খেলবেন কি না তা এখনও জানা যায়নি। আইপিএলের মতো নিয়মেই এই লিগ খেলা হয়।
টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলার সুযোগ পাননি, এবার তা নিয়েই মুখ খুললেন অশ্বিন

নক আউট পর্ব মিলিয়ে ৩২টি ম্যাচ হয় টিএনপিএলে। লিগ পর্বের পর প্রথম চারটি দল প্লে-অফে উঠবে। মোট আটটি দল খেলে ওই লিগে। গত বার অশ্বিনের দল ছ’নম্বরে শেষ করেছিল।







