লম্বা ছুটিতে যেতে পারেন রোহিত সহ একাধিক সিনিয়ার, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নতুন মুখ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ওভালে বিশ্ব টেস্ট ফাইনাল হারের জের। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতীয় টেস্ট দলে ব্যাপক রদবদলের ইঙ্গিত। সূত্রের দাবি, বাদ যাচ্ছে চেতেশ্বর পূজারা এবং উমেশ যাদব। তাঁদের জায়গায় দলে আসতে পারেন যশস্বী জয়সওয়াল এবং বাংলার মুকেশ কুমার।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোট, জঙ্গলমহলে পরল মাওবাদী পোস্টার

এছাড়াও একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জুলাই মাসে ক্যারিবিয়ান সফরে ভারত দুটি টেস্টের সঙ্গেই তিনটি একদিনের ম্যাচ ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। বিশ্বকাপের কথা মাথায় রেখে সাদা বলের ক্রিকেটে রোহিত এবং বিরাটকে বিশ্রাম দেওয়া হতে পারে।

5 15

নেতা হতে পারেন হার্দিক ক্যরিবিয়ান সফর শেষ হলেও, আয়ারল্যান্ড উড়ে যাবে টিম ইন্ডিয়া। সেখানে আইরিশদের বিরুদ্ধেও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। সবকিছু ঠিকঠাক থাকলে সেই সিরিজেও বিশ্রামে থাকবেন বিরাট ও রোহিত।

লম্বা ছুটিতে যেতে পারেন রোহিত সহ একাধিক সিনিয়ার, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নতুন মুখ

4 11

কারণ অগাস্ট-সেপ্টেম্বর মাসে আয়োজিত হবে এশিয়া কাপ। এরপর সেপ্টেম্বরে আবার ভারতে এসে তিনটি একদিনের ম্যাচ ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। সেই দ্বিপাক্ষিক সিরিজ শেষ হলেই অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত চলবে ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপ। সেইজন্য বিরাট ও রোহিতের মতো সিনিয়রদের বিশ্রাম দিয়ে তাঁদের ‘ওয়ার্কলোড’ কমাতে চাইছে বিসিসিআই।

6 14

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত