Panchayat Election: পঞ্চায়েত ভোট, জঙ্গলমহলে পরল মাওবাদী পোস্টার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কলকাতা হাইকোর্টের নির্দেশে স্পর্শকাতর বুথে রাখতে হবে কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন পরিচালনায় কেন্দ্রীয় বাহিনী থাকছে। নির্দেশ মতো রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে চাইতে হবে বাহিনী। এই আবহে খুন করার হুমকি দিয়ে জঙ্গলমহলে পড়ল মাওবাদী পোস্টার। পুরুলিয়ার বলরামপুরে পরেছে এই মাওবাদী পোস্টার। এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মাওবাদীদের খুনের হুমকি পোস্টার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াল প্রশাসনের কাছে। তাহলে কি জঙ্গলমহলের বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী? এই নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন:Manipur News: ফের রক্তাক্ত মণিপুর, এক রাতে মৃত্যু কম পক্ষে ৯ জনের

সম্প্রতি জঙ্গলমহলে কুড়মি আন্দোলন বা আদিবাসী আন্দোলন দেখেছে বাংলার মানুষজন। কিন্তু মাওবাদীদের উৎপাত দেখা যায়নি। সেখানে এবার সরাসরি খুনের হুমকি দিয়ে মাওবাদী পোস্টার রাজ্য প্রশাসনের কাছে যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়াল বলে মনে করা হচ্ছে।

pur

৮ জুলাই গোটা বাংলায় পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। সেখানে মাওবাদীদের উৎপাত বাড়লে প্রশাসনকে কড়া পদক্ষেপই নিতে হবে। মাওবাদী পোস্টার থেকে জানা যাচ্ছে, দুই বিধায়ককে খুন করার কথা উল্লেখ করা হয়েছে। যদিও একজন বিধায়ক প্রাক্তন। তবে আর একজন এখনকার বিধায়ক। এই জোড়া খুনের হুমকিতে স্বাভাবিকভাবেই জঙ্গলমহল জুড়ে তোলপাড় অবস্থা এখন। তবে এখানে একটি পোস্টার দেওয়া হয়নি। পড়েছে দুটি আলাদা আলাদা পোস্টার। যা কিনা বিশেষ কারণে মাওবাদীরা দিয়ে থাকে। এটাই এখন ভাবাচ্ছে পুলিশকে

mau 1

মাওবাদীরা যে দু’জনকে খুন করার হুমকি দিয়েছে তাঁরা হলেন, বলরামপুরের বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো এবং বাঘমুন্ডির প্রাক্তন কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো। আর তাতেই পড়েছে ব্যাপক শোরগোল। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে ডাভা গ্রামের কাছে বলরামপুর–বাঘমুন্ডি রাজ্য সড়কের ওপর পোস্টারগুলি মেরে চলে যায় মাওবাদীরা। সকালে উঠে দেখতে পান মাওবাদী পোস্টার স্থানীয় মানুষজন।

পঞ্চায়েত ভোট, জঙ্গলমহলে পরল মাওবাদী পোস্টার

পঞ্চায়েত ভোট, জঙ্গলমহলে পরল মাওবাদী পোস্টার
পঞ্চায়েত ভোট, জঙ্গলমহলে পরল মাওবাদী পোস্টার

মুহুর্তে এই খবর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে। একটা পোস্টার ছাপানো। আর একটা পোস্টার সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌছায় পোস্টারগুলি উদ্ধার করেছে পুলিশ। তবে এই দু’রকম পোস্টার কেন? গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে এই জাভা গ্রাম থেকেই এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ মিলেছিল। এবার আবার পড়ল পোস্টার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন