Manipur News: ফের রক্তাক্ত মণিপুর, এক রাতে মৃত্যু কম পক্ষে ৯ জনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের একবার রক্তাক্ত হল মণিপুরের মাটি উত্তর-পূর্বের এই রাজ্যে ফের ঘটল হিংসার ঘটনা। যার বলি নিরাপরাধ কিছু মানুষ। মঙ্গলবার রাতে পূর্ব ইম্ফল জেলার খামেলক গ্রামে প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাথাড়ি গুলি চালায় তারা।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, মণীশ জৈনকে ডেকে পাঠাল সিবিআই

2 15

সেই সময় গ্রামবাসীরা নিশ্চিন্ত ঘুমে ছিলেন, আবার কেউ কেউ রাতের খাওয়া সারছিলেন।এদিকে, এই অতর্কিত আক্রমণে লণ্ডভণ্ড হয়ে যায় গ্রাম। জানা গিয়েছে, ৯ জন এই আক্রমণে প্রাণ হারিয়েছেন। আহত ২৫। বেসরকারি সূত্রের দাবি, মৃতের সংখ্যা ইতিমধ্যেই পৌঁছেছে ১১-তে।

3 11

পুলিশ সূত্র জানিয়েছে, প্রচুর অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে মঙ্গলবার গভীর রাতে ওই গ্রামে হামলা চালায় বিক্ষোভকারীরা। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলি চালানো হয়। উল্লেখ্য, কুকি-মেতেই সংঘর্ষে মণিপুর এখন অশান্ত, হিংস্র।

ফের রক্তাক্ত মণিপুর, এক রাতে মৃত্যু কম পক্ষে ৯ জনের

1 14

সেখানকার ‘মেতেই’ সংখ‌্যাগরিষ্ঠ উপজাতির তফসিলি জাতির স্বীকৃতির দাবি নিয়ে আন্দোলন ওই ছোট্ট রাজ্যে নাগা-কু‌কি জাতি গোষ্ঠীর মধ্যে পালটা প্রত‌্যাঘাতের জন্ম দিয়েছে। আর তাকে ঘিরেই রক্তাক্ত লড়াই, কারফিউ, পুলিশের গুলি- গত কয়েক সপ্তাহ ধরে যার সাক্ষী মণিপুর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন