Anubrata Mandal: সুকন্যাকে জেরা করছে ইডি, দুশ্চিন্তায় রাতভোর জেগে রয়েছেন অনুব্রত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দাপুটে বাবার আদুরে মেয়ে সুকন্যা মন্ডল, টানা তিন দিন ইডির হাতের মুঠোয়। জেলে হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে বীরভূমের বাদশা অনুব্রত মণ্ডলকে। মেয়ের চিন্তায় রাতের পর রাত জেগে র‍য়েছেন তিনি। সকলের কাছে প্রভাবশালী নেতা হলেও, মেয়ের কাছে তিনি স্নেহশীল বাবা। স্ত্রীর মৃত্যুর পরে আরও যেন মেয়েকে আঁকড়ে ধরেছিলেন বাবা অনুব্রত মণ্ডল। সেই মেয়েকে যখন বারং বার ইডি দপ্তরে হাজিরা দিতে হচ্ছে তখন দুশ্চিন্তা যেন ঘিরে ধরেছে তাঁকে।

আরোও পড়ুনঃ অসিত মজুমদার কী এবার বিজেপির পথে? চুঁচুড়া জুড়ে পড়ল পোস্টার

টানা তিনদিন মেয়ে সুকন্যাকে জেরা করেছে ইডি। দিল্লীতে দিতে হচ্ছে হাজিরা। সূত্রের খবর, মেয়ের খবর জানতেই টিভি থেকে চোখ সরাচ্ছেন না কেষ্ট মণ্ডল। সুকন্যার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রবল আতঙ্কে ভুগছেন বাবা আনুব্রত। ক্রমাগত নিচ্ছেন আপদেট। এর মধ্যেই আবার বিগতদিনের ছায়াসঙ্গী তথা দেহরক্ষী সায়গল হোসেনকে তিহাড় জেলে পাঠানোর খবর এসছে।  একসঙ্গে একাধিক দুঃসংবাদে এবার কিছুটা মুষড়ে পড়েছেন বীরভুমের ডন কেষ্ট।

সুকন্যাকে জেরা করছে ইডি, দুশ্চিন্তায় রাতভোর জেগে রয়েছেন অনুব্রত
সুকন্যাকে জেরা করছে ইডি, দুশ্চিন্তায় রাতভোর জেগে রয়েছেন অনুব্রত

 

সূত্রের খবর, আচমকাই যেন একেবারে চুপচাপ হয়ে গিয়েছেন অনুব্রত। কারর সঙ্গে  বেশি কথা বলতে চাইছেন না। চোখে মুখে কালির ছাপ দিন দিন বাড়ছে।  কারাগারের কর্মচারীদের সঙ্গেও বিশেষ কথা বলতে চাইছেন না গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল। নিজেকে নিয়ে কোনদিন এতটা বিষন্ন হননি তিনি। জেলে বসেই চালিয়েছেন হম্বি তম্বি। কিন্তু মেয়ে অবধি আঁচ আসতেই একেবারে বদলে গিয়েছে চালচলন। অনুব্রতর এতো প্রশান্ত রূপ কেউ দেখেছে কোনদিন?

সুকন্যাকে জেরা করছে ইডি, দুশ্চিন্তায় রাতভোর জেগে রয়েছেন অনুব্রত

anusu

জেলের আধিকারিকরা বলছেন ইদানিং রাত জাগার পরিমান বাড়িয়েছেন কেষ্ট । আগেও তিনি রাত জাগতেন, তবে এবার যেন বিষয়টি অস্বাভাবিক ঠেকছে তাঁদের। টিভির পর্দা থেকে পলক পড়ছে না তাঁর। মেয়েকে নিয়ে তিনি যে অত্যন্ত উদ্বিগ্ন তা একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। গরু পাচার মামলায় দিন দিন চাপ বাড়ছে অনুব্রতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন