Asit Mazumder: অসিত মজুমদার কী এবার বিজেপির পথে? চুঁচুড়া জুড়ে পড়ল পোস্টার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে এর আগে তোপ দেগেছেন চুঁচুড়ার বিজেপি বিধায়ক অসিত মজুমদার। এমনকি বিধানসভায় রক্তাক্ত হয়েছেন তিনি। সেই অসিত মজুমদার কী এবার বিজেপির পথে? চঁচুড়া শহরজুড়ে ছেয়ে যাওয়া পোশটার ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।

আরও পড়ুনঃ Dilip Ghosh: সুপ্রিম কোর্টে গিয়ে নিজেরা বাঁচবার চেষ্টা করছে, ডিএ নিয়ে রাজ্যের পদক্ষেপে কটাক্ষ দিলীপের

পোস্টারে লেখা রয়েছে, “অত্যাচারী, অহংকারী চুঁচুড়ার তৃণমূলের বিধায়ককে বিজেপিতে নেওয়া চলবে না”। আমরা বিজেপির সৈনিক এর তরফে পোস্টার দেওয়া হয়েছে একাধিক জায়গায়। পোস্টার পড়েছে জেলা পার্টি অফিস এবং স্টেশন চত্বরে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। তবে কী সত্যিই বিজেপির পথে তৃণমূলের বিধায়ক?

অসিত মজুমদার কী এবার বিজেপির পথে? বিরাট জল্পনা রাজনৈতিক মহলে 
অসিত মজুমদার কী এবার বিজেপির পথে? বিরাট জল্পনা রাজনৈতিক মহলে

এবিষয়ে বিধায়কের মন্তব্য, বিজেপি পাগল হয়ে গিয়েছে। পাগল-ছাগলের দল। ওরা ওদের নিজেদের পার্টি অফিসেই কিছু পোস্টার লাগিয়ে দিয়েছে। হয় পাগল নয় মদ্যপ। আমার কাছে খবর রয়েছে লকেট চট্টোপাধ্যায়ই নাকি তৃণমূলে আসবেন।

অসিত মজুমদার কী এবার বিজেপির পথে? বিরাট জল্পনা রাজনৈতিক মহলে 

অসিত মজুমদার কী এবার বিজেপির পথে? বিরাট জল্পনা রাজনৈতিক মহলে 
অসিত মজুমদার কী এবার বিজেপির পথে? বিরাট জল্পনা রাজনৈতিক মহলে

পাল্টা লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্য, তিনি ইডি ও সিবিআইয়ের নজরে রয়েছেন। হুগলীর বিজেপি সাংসদের বক্তব্য, কোনও নম্বরই দিতে চাই না। যাঁর মুখের ভাষা এরকম, কিছু দিন বাদেই দেখা যাবে যে ইডি-সিবিআই তাঁর বাড়ি গিয়েছে, আর এই লোকটা অনর্গল মহিলাদের নিয়ে বাজে কথা বলে যায়। সাংসদকেও ছাড়েন না, নাম ধরে ডাকেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত