নজরবন্দি ব্যুরোঃ বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে কিছুদিন আগে জালিয়াতির অভিযোগ উঠেছিল। তার বিরুদ্ধে আড়াই কোটি টাকার চেক বাউন্সের অভিযোগ উঠেছিল। তবে সমস্যা থেকে এবার মুক্তি পেলেন তিনি। দীর্ঘদিন ধরে এই সমস্যা মোকাবিলা করার পর এবার অবশেষে আদালত তাকে শর্তসাপেক্ষ জামিন দিলেন।
আরও পড়ুনঃ টাঁকশালে ছাপা টাকা পৌঁছলই না দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের সিন্দুকে! সব মিলিয়ে ৮৮ হাজার কোটি!


আমিশার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন রাঁচির বাসিন্দা অজয় কুমার সিং। এই প্রযোজক দাবি করেন নায়িকা ‘দেশি ম্যাজিক’ নামে ছবিতে অর্থ বিনিয়োগ করার জন্য প্রস্তাব দিয়েছিল এবং তিনি সেটাতে রাজিও হয়ে যায়। সেই মত আমিশা ব্যাঙ্কে তিনি ২.৫ কোটি টাকা পাঠিয়েছিলেন। সেই ছবির শুটিং চালু হয়েছিল ২০১৮ সালে।

তবে এখনও অবধি সেই ছবির কাজ শেষ হয়নি । এবং আচমকাই বন্ধ হয়ে যায় এই সিনেমার শুটিং। ফলে বিনিয়োগ করা মুল্য এখনও অবধি ফেরত পাননি প্রযোজক। এর পর আমিশার কাছে প্রযোজক টাকা ফেরত চাইলে তিনি একটি আড়াই কোটির একটি চেক প্রযোজককে দেন। কিন্তু সেই চেক বাউন্স করে দেয়।
চেক বাউন্স মামলায় আত্মসমর্পণ করলেন আমিশা! অবশেষে জামিন পেল তিনি
তারপর প্রযোজক রাঁচি আদালতে নায়িকার বিরুদ্ধে চেক বাউন্সের মামলা করে। এর পরেই তাকে শনিবার আদালত চত্বরে দেখা যায়। সেখানে বিচারকের কাছে তিনি আত্মসমপর্ণ করেন। এরপর তাকে শর্তসাপেক্ষে
জামিন দেওয়া হয় আদালতের তরফ থেকে। আগামি ২১ শে জুন মামলার পরবর্তী শুনানি।









