নজরবন্দি ব্যুরোঃ ভারত সরকারের টাঁকশালে সমস্ত নিরাপত্তার এবং গোপনীয়তা বজায় রেখেই ছাপানো হয় সমস্ত টাকা। কিন্তু তা সত্ত্বেও উধাও হয়ে গেল টাকা! আর সেই টাকার সংখ্যা নেহাত কম নয়। প্রায় ৮৮ হাজার কোটি টাকা। কিন্তু কেন এত পরিমান টাকা খোয়া গেল! কেনই বা পৌঁছলই না টাকা কেন্দ্রীয় ব্যাঙ্কের সিন্দুকে!
আরও পড়ুনঃ বয়স শুধুই দুই অঙ্কের সংখ্যা! নব্বই বছরের গণ্ডি পেরিয়েও নিয়মিত অফিস যান এই বৃদ্ধ


সব মিলিয়ে সেই টাকার পরিমান প্রায় ৮৮,০৩২.০৫ কোটি টাকা। এই ঘটনার জেরে প্রশ্ন তোলা হচ্ছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কে নোটের সুরক্ষা ব্যবস্থা নিয়ে। প্রশ্ন উঠছে জাতীয় অর্থনীতির নিরাপত্তা নিয়েও। রিজার্ভ ব্যাঙ্ক এই নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে পরিমান টাকা খোয়া যাওয়ার কথা বলা হচ্ছে। সেই পরিমান টাকা আদৌ খোয়া যায়নি। পুরো বিষয় তারই নাকি ভুল ব্যাখ্যা করা হয়েছে।

এই বিষয়ে তথ্যের অধিকার কর্মী মনোরঞ্জন রায় মুখ খুলেছেন তিনি জানিয়েছেন ২০১৬-১৭ সালে তিনটি টাঁকশালে নতুন নকশার ৫০০ টাকার ৮৮১.০৬৫ কোটি নোট ছাপানো হয়েছিল। কিন্তু ওই ওই টাঁকশালে থেকে রিজার্ভ ব্যাঙ্ক পেয়েছে মাত্র ৭২৬ কোটির নোট। এছাড়াও জানানো হয় ২০১৫-১৬ সালে ২১ কোটি নতুন নকশার ৫০০ টাকার নোট সরবরাহ করেছিল তারা কিন্তু এখন আর তার হিসেব পাওয়া যাচ্ছে না।
টাঁকশালে ছাপা টাকা পৌঁছলই না দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের সিন্দুকে! মুখ খুললেন মনোরঞ্জন রায়
তথ্যের অধিকার কর্মী মনোরঞ্জন রায় আরও কথা বলেন তিনি বলেন যে এইভাবে বিপুল পরিমান টাকার হিসেব যে মিলছে না। এটা সত্যিই একটি ভাবার বিষয়। কারন এর ফলে ভারতীয় অর্থনীতি ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্কের উদাসীনতার কথাও উল্লেখ করেছেন তিনি। ইতিমধ্যে তিনি ইকনমিক ইন্টেলিজেন্স বুরো ও ইডিকে এই বিষয়ে চিঠি লিখেছেন।









