নজরবন্দি ব্যুরোঃ বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছেন। তার বিরুদ্ধে ৩ কোটি টাকার চেক বাউন্সের অভিযোগ উঠেছে। অজয় কুমার সিং নামক এক প্রযোজকের সাথে তিন কোটি টাকা জালিয়াতির অভিযোগের ভিত্তিতে তার ওপর কেস করা হয়েছিল।
আরও পড়ুনঃ প্রাণনাশের হুমকি ‘আদিপুরুষ’ পরিচালক ও সংলাপ লেখককে! জারি করা হল নিরাপত্তা


কয়েকদিন আগেই এই চেক বাউন্সের কেসে অভিনেত্রীকে আদালতে যেতে দেখা গিয়েছিল। মুখ ঢাকা অবস্থায় সে ধরা পড়েছিল ক্যামেরাতে। তারপর অভিনেত্রী সেই মামালায় আত্মসমর্পণ করেন। আদালত থেকে তার জামিন মঞ্জুর করা হয়েছে কিন্তু তা কিছু শর্ত সাপেক্ষ। আগামী ২১ জুন এই মামলার শুনানি আছে।

এই বিষয়ে এতদিন আমিশাকে মুখ খুলতে দেখা যায়নি। তবে এবার মুখ খুললেন তিনি। অভিনেত্রী দাবী করেন এই মামলাটি পুরোটা মিথ্যে এবং সাজানো। ওই প্রযোজকে শুধু মাত্র সকলের কাজ থেকে অ্যাটেনশন পাওয়ার জন্য এই কাজ করছেন। তিনি নাকি প্রযোজকের কাছ থেকে কোন টাকাই নেন নি। চেক বাউন্সের ঘটনাটি মিথ্যে।
৩ কোটির চেক বাউন্স নিয়ে অবশেষে মুখ খুললেন আমিশা! কি বললেন অভিনেত্রী
তবে এছাড়া এই ঘটনার বিষয়ে আর কিছু বলতে শোনা যায়নি অভিনেত্রীকে। অভিনেত্রী কেন এতদিন চুপ ছিলেন। সেই নিয়ে তিনি বলেন “কেউ নিরব বলেই এমনটা নয় যে সে বিষয় গুলিকে সম্মতি জানাচ্ছে। আসলে আমি নিরব আছি সব কিছু আদালত এবং সময়ের ওপর ছেড়ে দিয়েছি, কিন্তু আমার এই নিরবতার সুযোগ নিচ্ছে অজয় বাবু”









