নজরবন্দি ব্যুরোঃ সন্ধ্যার পরেই রাস্তায় থাকছে না লোকজন। আর এই সূযোগ নিয়েই বাড়িতে ঢুকে পড়ছে চোর। শিলিগুড়ির ডাবগ্রামে হামেশাই ঘটছে এই ঘটনা। একেই বাজার খারাপ, নিতান্তই দরকার না হলে কাজ সেরে ঘরে ঢুকে পড়ছেন লোকজন।আর এই সূযোগ নিয়েই চোর নিজের কাজ শুরু করে দিয়েছে। প্রথমে বাইরের জিনিস আর তারপরে ঘরের জিনিস। এমনিতেই ডাবগ্রামে আবাসন খুব কম।
আরও পড়ুনঃ তাপপ্রবাহ আরও বাড়ার সম্ভাবনা!, বাইরে না বেরনোর নির্দেশ আবহাওয়া দফতরের

বেশীরভাগ মানুষ বাড়িতেই থাকতে পছন্দ করছেন এখন। আর এই সূযোগ নিয়ে বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে চোর। টাকা পয়সা এবং সোনাদাকে তো রক্ষাই করতে পারা যাচ্ছে না তার উপরে অন্যান্য দামী জিনিস চুরি করছে চোরেরা। শিলিগুড়িতে বেশ কিছু এলাকায় সন্ধ্যায় থাকছেনা আলো সেই সূযোগ নিয়েই চুরি করছে চোরেরা।

উপায় না দেখে স্থানীয় কাউন্সিলারকে অভিযোগ জানিয়ে এসেছেন এলাকার বাসিন্দারা, কিন্তুু তাতেও কিছুই কাজ হয় নি। পুলিশ কতক্ষন পাহাড়া দেবে, তাই সবাই মিলে স্থির করেছেন নিরাপত্তা রক্ষী নিযুক্ত করবেন। কিন্তুু তাতেও কি কাটবে চুরির আতঙ্ক?সেটা সময়ই বলে দেবে বলে মনে করছেন সাধারন মানুষ
ফের ডাবগ্রামে চোরের উৎপাত, কি কাটবে চুরির আতঙ্ক?

এই নিয়ে প্রায় বেশ কয়েকদিন মাস ধরেই এরকম দুর্ভোগের স্বীকার হচ্ছে এলাকাবাসী। তাই পুলিশ কোন রকম সাহায্যই না করায় নিজের হাতে আইন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনেক এলাকাবাসী। এর পাশাপাশি অনেকে রাত জেগে পাহাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দফায় দফায়।



