নির্বাচন আসছে, শীতের শুরুতে শীতঘুম ভেঙে ইডি-র নোটিশ মদন-ববি’দের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নির্বাচন আসছে, শীতের শুরুতে শীতঘুম ভেঙে ইডি-র নোটিশ মদন-ববি’দের! মুকুলের পর ফের ইডির নোটিস। এবার নারদা-কাণ্ডে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর নোটিস পৌঁছল তিন নেতার কাছে। সূত্রের খবর, কলকাতার প্রাক্তন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম, প্রসূন বন্দ্যোপাধ্যায়মদন মিত্রকে দেওয়া হয়েছে এই নোটিস। যদিও প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি কোনও নোটিস পাননি। ফিরহাদ হাকিমকে ফোন করা হলে তাঁর ফোন বেজে যায়।

আরও পড়ুনঃযুদ্ধ ঘোষণা করতে পারেন বাইডেন! অনভিপ্রেত বার্তায় প্রস্তুতি চীনের।

এমনকি যোগাযোগ করা যায়নি মদন মিত্রের সঙ্গেও । সূত্রের খবরে জানা গেছে, এই নোটিসে ইডি ওই তিন নেতার আয়-ব্যায়ের হিসেব চেয়ে পাঠিয়েছে। পাশাপাশি তাঁদের সম্পত্তিরও হিসাব চেয়ে পাঠিয়েছে ওই তদন্তকারী সংস্থা। এর আগে মুকুল রায় ও শোভন পত্নী রত্না চট্টোপাধ্যয়ের কাছে তাঁদের সম্পত্তির হিসাব দাখিলা করতে বলা হয়েছিল ইডি-র তরফে। কিন্তু নোটিশ পাওয়ার পর পরই হাসপাতালে ভর্তি হন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর স্ত্রীর হিসাব দাখিলা করলেও আরও বেশ কিছু নথি চেয়ে পাঠিয়েছে ইডি।

আরও পড়ুনঃহারের জন্য দায়ী দলনেতাই। সিব্বলের পর ফের কংগ্রেসের সমালোচনায় গুলাম নবি আজাদ

নির্বাচন আসছে, শীতের শুরুতে শীতঘুম ভেঙে ইডি-র নোটিশ মদন-ববি’দের! উল্লেখ্য, ২০১৬ সালে নারদা নিউজ ডট কম নামের একটি সংবাদ মাধ্যম রাজ্যজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে তথা দেশজুড়ে রীতিমতো বিতর্ক শুরু হয়। পরে সিবিআই, এনফর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এই ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে দফায় দফায় জেরা চলে।

আরও পড়ুনঃঅমিত শাহ, সৌরভের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন প্রশাসক কমিটির প্রাক্তন সদস্য

এ বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহে ইডির তরফ থেকে নারদা কাণ্ডে জড়িত বেশকিছু তৃণমূল নেতা নেত্রীর কাছে নোটিস গিয়েছিল। তাঁদের ব্যাঙ্ক ডিটেলস এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব জমা করতে বলা হয়েছিল ইডির কাছে। জানা গিয়েছে, এবার আবার নোটিস গেল তিন নেতার কাছে। প্রশ্ন উঠছে বিজেপি নেতা মুকুল রায় কে নোটিশ কি তাহলে তৃণমূল নেতাদের নোটিশ পাঠানোর প্রস্তুতি ছিল? কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা শুধু ভোটের আগেই জেগে ওঠে কেন তা নিয়েও প্রশ্ন রাজনৈতিক মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন