অমিত শাহ,সৌরভের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন প্রশাসক কমিটির প্রাক্তন সদস্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অমিত শাহ,সৌরভের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন প্রশাসক কমিটির প্রাক্তন সদস্য ।গতবছর ২৩শে অক্টোবর বিসিসিআই এর সভাপতি পদে বসেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুল্য।তারপর থেকে যথেষ্ট মুন্সিয়ানার সাথে নিজের দায়িত্ব সামলেছেন তিনি। দিন রাতের পিঙ্ক বল টেস্ট শুরু করার মত একাধিক যুগান্তকারী সিদ্ধান্তও নিয়েছেন তিনি।

আরও পড়ুনঃএকধাক্কায় নামল ৪ ডিগ্রি। অব্যাহত শীতের আমেজ।

এত কিছু সত্ত্বেও সৌরভ টাকার কাঙ্গাল এবং অমিত শাহ ও শ্রীনিবাসন এর কলকাঠিতে বোর্ড চলছে বলে নিজের বইতে গুরুতর অভিযোগ করলেন প্রশাসন কমিটির প্রাক্তন সদস্য রামচন্দ্র গুহ।বিসিসিআইয়ের প্রশাসক কমিটির প্রাক্তন সদস্য রামচন্দ্র গুহ নিজের বই কমনওয়েলথ অফ ক্রিকেটে ভারতীয় ক্রিকেট বাের্ডের উপর গুরুতর অভিযােগ এনেছেন। তিনি নিজের বইতে দাবী করেছেন যে হােম মিনিস্টার অমিত শাহ আর প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের ভারতীয় ক্রিকেটে সম্পূর্ণভাবে কজা রয়েছে।

এই দুই ব্যক্তিই ভারতীয় ক্রিকেট চালাচ্ছেন। সৌরভ গাঙ্গুলী টাকার কাঙাল রামচন্দ্র গুহ বলেছেন, “আমার মনে হয় যে ভারতীয় ক্রিকেটে ভাই-ভাইপােবাদ সম্পূর্ণভাবে ছেয়ে রয়েছে। আমি বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলীকে টাকার কাঙাল মনে করি। গাঙ্গুলী বিসিসিআই সভাপতি হওয়া সত্ত্বেও ফ্যান্টাসি গেমের প্রচার করছেন। আজ অমিত শাহ আর এন শ্রীনিবাসন ভারতীয় ক্রিকেটকে প্রভাবিত করে চালাচ্ছে। অন্যদিকে রাজ্য অ্যাসােসিয়েশনগুলিকে কারও ভাই চালাচ্ছে, তাে কারও ছেলে চালাচ্ছে। রঞ্জি ট্রফি খেলা খেলােয়াড়রা কখনও সময়ে টাকা পায় না”। রামচন্দ্র গুপ্তা ৬ মাস পরেই দিয়েছিলেন ইস্তফা রামচন্দ্র গুহ সহ চারজন ব্যক্তি ক্রিকেট প্রশাসক কমিটিতে ছিলেন, কিন্তু ৬ মাস পরেই রামচন্দ্র গুহ কমিটি ছেড়ে দিয়েছিলেন।

অমিত শাহ,সৌরভের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন প্রশাসক কমিটির প্রাক্তন সদস্য ।গত বছর ক্রিকেট প্রশাসক কমিটিকে ভেঙে দেওয়া হয়েছিল আর বিসিসিআইয়ের নতুন নির্বাচন হয়েছিল, যেখানে সৌরভ গাঙ্গুলীকে সভাপতি করা হয়। অন্যদিকে জয় শাহকে সচিব নির্বাচিত করা হয়। প্রশাসক কমিটির চেয়ারম্যান ছিলেন বিনােদ রায়। অন্যদিকে ডায়না এডুলজিও ক্রিকেট প্রশাসক কমিটিতে শামিল ছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন