জারি দলের আদি-নব্য দ্বন্দ্ব, চুঁচুড়ার পর আসানসোলেও বিক্ষোভ দিলীপের সামনে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জারি দলের আদি-নব্য দ্বন্দ্ব, তার জেরেই লাগাতার বিক্ষোভ, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দিনে দিনে দলীয় বিবাদ স্পষ্ট হচ্ছে গেরুয়া শিবিরের। আগের দিন চুঁচুড়ায় দলীয় বৈঠকে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি, তার সামনেই প্রকাশ্যে এসেছিল স্থানীয় প্রথম সারির নেতাদের বিবাদ, আজ ফের একই ঘটনা ঘটলো আসানসোলে।

আরও পড়ুনঃ দল জিতেছিল, করোনা আবহেই ২০ হাজার মানুষ নিয়ে বিজয় মিছিলের ডাক মদনের

এই নির্বাচনে প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে গেরুয়া শিবিরের নেতা মন্ত্রীরা  বাংলা কায়েমের বলেছিলেন, কিন্তু ফলাফল একেবারে উল্টো হয়েছে। আর তার পর থেকেই দিনে দিনে বেরিয়ে আসছে দলের অন্দরের ফাঁটল। এমনিতেই নির্বাচনের আগে ঘাসফুল শিবিরের নেতা নেত্রীরা পদ্মবনে গিয়ে দল যত ভারী করেছিল, পদ্মবনে বিবাদ বেড়েছিল ততোই। ভোটের আগেই একপ্রকার ভাগ হয়েছিল আদি বিজেপি নব্য বিজেপি।

বহু বছর ধরে বিজেপি করে আসা নেতা মন্ত্রীদের পিছনে ফেলে আচমকাই সাম্নের সারির মুখ হয়ে উঠছিলেন তৃণমূল থেকে যাওয়া নেতারা। ভোটে টিকিটও পেয়ছেন প্রায় সকল দলবদলু। তবে ফলাফল প্রকাশ্যে আসতেই প্রকট হয়েছে কোন্দল। কোথাও কোথাও নেতারা একেবারে চুপ করে আছেন। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন দলের নেতা মন্ত্রীরাই।

এই পরিস্থিতিতে নিজেদের হারের পর আবার সংঘবদ্ধ ভাবে লড়ার ডাক দিতেই জেলায় জেলায় সাংগঠনিক বৈঠক করছেন বিজেপির নেতারা। আগের দিন বৈঠক করেছেন চুঁচুড়ায়, সেখানেই একপ্রকার বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। আজ ফের একই ঘটনা ঘটলো। বিক্ষোভকারীদের বক্তব্য যা৬রা দিনের পর দিন দলের হয়ে ঘাম ঝরিয়েছেন, মার খেয়েছেন বৈঠকে স্থান পাননি তাঁরা, বন্ধ দরজার ওপাশে বৈঠক করছেন বিজেপির রাজ্য সভাপতি আর তৃণমূল থেকে আসা নেতা মন্ত্রীরা।

জারি দলের আদি-নব্য দ্বন্দ্ব, তাঁদের বক্তব্য, ‘‘আমাদের আলোচনায় ঢুকতে দেওয়া হয়নি। অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্য সভাপতি। কোনও প্রতিশ্রুতিই রক্ষা করা হয়নি। রাজ্য সভাপতির কাছে জবাব চাই।’’ তবে বিজেপির রাজ্য সভাপতির মতে এটাকে বিক্ষোভ বলা যায়না, তাঁরা ভেবেছিলেন ভালো ভোট পাবে দল, তা হয়নি বলে এটা সাময়িক হতাসা। জেলার নেতারা জানিয়েছেন দলীয় বৈঠকের পর বিক্ষোভকারীদের সঙ্গে আলাদা বৈতক করবেন বিজেপির রাজ্য সভাপতি। তবে দলের ভেতরের এই লাগাতার দ্বন্দ্ব আর বিক্ষোভে বারবার প্রকাশ্যে আসছে আভ্যন্তরীণ কোন্দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন