দল জিতেছিল, করোনা আবহেই ২০ হাজার মানুষ নিয়ে বিজয় মিছিলের ডাক মদনের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দল জিতেছিল, করোনা আবহেই ২০ হাজার মানুষ নিয়ে বিজয় মিছিলের ডাক মদনের। দিনে দিনে ফেসবুক লাইভ বলতে রাজনীতির আঙিনায় সবথেকে প্রথমে উঠে আসছে একটাই নাম, মদন মিত্র। মন ভালো, খারাপ যে কোন পরিস্থিতিতে তিনি বারবার ফেসবুক লাইভে এসেছেন, এই লাইভে তাঁর ফলোয়ার সংখ্যাও নেহাত কম নয়। তবে গত পরশুর বৈঠকে দলনেত্রীর কাছে একটু গুছিয়ে লাইভ করার নির্দেশ এসেছে তাঁর কাছে। তার পরেই গতকাল লাইভ করে এই করোনা পরিস্থিতিতেও কামারহাটিতে বিজয় উৎসবের কথা ঘোষণা করেছেন তিনি। আর তাতেই শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুনঃ ঘর ছাড়াদের ঘরে ফেরাবেন, ট্যুইটে চন্দ্রিমার ফোন নং চাইলেন তথাগত

SSKMএর কেবিন হোক বা নিজের বাড়ি, দিনে দুপুরে নিজের মনের কথা নিয়ে ফেসবুক লাইভে হাজির হন কামারহাটির বিধায়ক মদন মিত্র। গান গান কখনো, কখনো ধন্যবাদ জ্ঞাপন করেন সকলকে। কখনো আবেগ প্রকাশ করেন। তবে শুক্রবার  লাইভে এসে কামারহাটির অবস্থা থেকে একাধিক বিষয়ে কথা বলেন। লাইভ থেকেই কামারহাটির দৈন অবস্থার কথাও তুলে ধরেন,  বলেন বিটি রোডের অবস্থা অত্যন্ত খারাপ। দীর্ঘদিন রাস্তার সারাই হয় না। পৌরসভা কোনও কাজ করেনি। সঙ্গে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যাঁদের মনে করেন আহারে দুদুভাতু খায়! তাঁরা যে কী জিনিস! নিজের যুক্তির সপক্ষে তিনি নাম তুলে আনেন সৌগত রায়ের। লাইভেই বলেন অধ্যাপক সৌগত রায়কে জিজ্ঞাসা করুন, বোঝা যাবে আমি ঠিক বলছি কিনা।

অভিযোগের পরেই তিনি জানান কামারহাটির এই দৈন দশা একেবারেই চোখে দেখা যায়না। তাঁর নিদান মুখ্যমন্ত্রী আরও একবার তাঁর ওপর ভরসা করে দায়িত্ব দিন কামারহাটির প্রশাসনের, তিনমাসেই তিনি বদলে দেবেন সব। সঙ্গে বলেন ‘দরকার হলে বিধায়ক পদ থেকেও ইস্তফা দিতে রাজি। কিন্তু আমার উপর একটু ভরসা রেখে দেখুন না। কামারহাটির প্রশাসক করুন, নাহলে তাড়িয়ে দিন! আমি মদন মিত্র বলছি। নিরাশ হতে হবে না।’

তার পরেই বৈঠকে শনিবার দলনেত্রী করা নির্দেশ দেন সকলেই সোশ্যাল মিডিয়ায় সংযত হয়ে কথা বলতে, তার পরেও দিদির ধমক খেয়ে একটি আবেগী ভিডিও করেছিলেন মদন, বলেছিলেন আগামীতে আর সেই মদনকে পাবেন না কেউ। তবে গতকাল অর্থাৎ রবিবার লাইভ করে মদন মিত্র ঘোষণা করেন, আগামী ৩০ তারিখ বিজয়উৎসব হবে কামারহাটিতে।

আর তা নিয়েই ফে শুরু হয়েছে জল্পনা। রাজ্যে বিপুল মার্জিনে জিতে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরলেও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, করোনা কালে এই মুহুর্তে কোন বিজয় উৎসব চলবে না। হয়েছেও তাই। এমনকি কোন আড়ম্বর হয়নি মুখ্যমন্ত্রী-মন্ত্রী-বিধায়ক দের শপথ গ্রহন অনুষ্ঠানে। এর মাঝেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যে চলছে লকডাউন।

তার মাঝেই মদন মিত্র লাইভে এসে ঘোষণা করেছেন আগামী৩০ তারিখ জয়ের আনন্দে কামারহাটিতে বিজয়উৎসব হবে। তিনি জানিয়েছেন, ”আমরা যে জিতেছিলাম, তার একটা বিজয় উৎসব হবে। অন্তত কুড়ি হাজার লোক নিয়ে। সারা দিনরাত বাজনা, হইহুল্লোড় হবে।” সঙ্গে বলেছেন, ”আগামী ৩০ জুন কামারহাটির একটা লোকও বাড়িতে থাকবে না।”

দল জিতেছিল, করোনা আবহেই ২০ হাজার মানুষ নিয়ে বিজয় মিছিলের ডাক মদনের। এই করোনা আবহে রাজ্য জুড়ে বন্ধ মিছিল-সভা। তার মধ্যেই মদন মিত্রর এই সারাদিন ধরে আনন্দউৎসবের ঘোষণায় শুরু হয়েছে জল্পনা। সারাদিন ২০ হাজার লোক কিভাবে কোথায় উৎসব পালন করবেন? তবে মদন মিত্র নিদান দিয়েছেন, কামারহাটিতে বহু বড়ো বড়ো মাঠ আছে, ফাঁকা ফাঁকা করে বসলেও সমস্যা নেই। যদিও তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে এখনো কিছু জানায়নি দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর