ভোট মিটতেই আবাস যোজনা নিয়ে সক্রিয় নবান্ন, জুলাই থেকে শুরু সমীক্ষার কাজ

আবাস যোজনার টাকা দেয়নি কেন্দ্র সরকার, লোকসভা নির্বাচনের আগে প্রচারে একাধিকবার তা নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়, ১১ লক্ষ মানুষকে আবাস যোজনার টাকা দেওয়া হবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আবাস যোজনার টাকা দেয়নি কেন্দ্র সরকার, লোকসভা নির্বাচনের আগে প্রচারে একাধিকবার তা নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং, অবশেষে তিনি এও ঘোষণা করেন, রাজ্য সরকারই আবাস যোজনার টাকা দেবে। এবার ভোট মিটতেই আবাস যোজনা নিয়ে সক্রিয় হচ্ছে নবান্ন। আগামী জুলাই মাস থেকে শুরু হবে সমীক্ষার কাজ।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি অভিষেক, হবে অস্ত্রোপচারও

রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়, ১১ লক্ষ মানুষকে আবাস যোজনার টাকা দেওয়া হবে। এরপর আবেদনকারীর সংখ্যা আরও বাড়তে শুরু করে। এমতাবস্থায় নবান্ন সিদ্ধান্ত নিয়েছে, সমীক্ষা করে একমাত্র যাদের প্রয়োজন তাঁদের হাতেই এই টাকা তুলে দেওয়া হবে। যে কারণে প্রয়োজন সমীক্ষা। আগামী মাস থেকে সেই সমীক্ষার কাজ শুরু হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে তাঁরা আবাস যোজনার টাকা দ্রুত পাবেন বলে নবান্ন সূত্রে খবর।

ভোট মিটতেই আবাস যোজনা নিয়ে সক্রিয় নবান্ন, জুলাই থেকে শুরু সমীক্ষার কাজ
ভোট মিটতেই আবাস যোজনা নিয়ে সক্রিয় নবান্ন, জুলাই থেকে শুরু সমীক্ষার কাজ

পাশাপাশি, নবান্ন আরও জানিয়েছে, ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ হেল্পলাইনে হাজার হাজার মানুষ আবাস যোজনার জন্য আবেদন করেছেন। ফলে, সব মিলিয়ে সংখ্যাটা সরকারের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। যেখানে কেন্দ্র সরকারের প্রকল্পের টাকা রাজ্য সরকারকে দিতে হচ্ছে সেই কাজে বিন্দুমাত্র দুর্নীতি চান না মুখ্যমন্ত্রী। যে কারণে সমীক্ষার কাজে জেলাশাসকদের একবারে তৃণমূল স্তরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে বলা হয়েছে।

ভোট মিটতেই আবাস যোজনা নিয়ে সক্রিয় নবান্ন, জুলাই থেকে শুরু সমীক্ষার কাজ

ভোট মিটতেই আবাস যোজনা নিয়ে সক্রিয় নবান্ন, জুলাই থেকে শুরু সমীক্ষার কাজ

লোকসভা নির্বাচনের আগে দু’টি প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমত, ১০০ দিনের কাজের টাকা। দুই, আবাস যোজনার টাকা। এই দুই প্রকল্পই কেন্দ্রের। ফলে, রাজ্য সরকারকে বিপুল পরিমাণ টাকা বাড়তি খরচ করতে হচ্ছে। যদিও তাই করা হবে বলেই চূড়ান্ত হয়েছে। কেন্দ্রীয় সরকারের ওপর ভরসা ছেড়ে আপাতত নিজেদের পরিকাঠামো এবং অর্থের ওপরেই ভরসা করে এগোতে চাইছেন মুখ্যমন্ত্রী। পরবর্তীক্ষেত্রে কেন্দ্রের কাছে এই বিষয়টি জানাবে রাজ্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন