রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন বাবরি মামলার মামলাকারী ইকবাল

Ram Mandir: ইকবাল আনসারী ইচ্ছা প্রকাশ করেছিলেন রাম মন্দির উদ্বোধনে তাকে যদি আমন্ত্রণ জানানো হয় তাহলে তিনি সেই আমন্ত্রণ রক্ষা করবেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন দেশের বিভিন্ন জগতের বিশিষ্ট মানুষজন সহ দেশের সাংসদ, মন্ত্রী সহ অনেকেই। আমন্ত্রণ নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন: ED-র গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, এবার বেধড়ক লাঠিচার্য কেন্দ্রীয় বাহিনীর। গ্রেফতার বালু ঘনিষ্ঠ।

ikbal1

এই বিতর্কের মাঝেই এবার মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন রাম মন্দির বাবরি মসজিদ (Babri Masjid) মামলাই অন্যতম মামলাকারী ইকবাল আনসারী (Iqbal Ansari)। অযোধ্যা মন্দিরের শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট (Shriram Janmabhoomi Thirthakshetra Trust) এর পক্ষ থেকে প্রতিনিধিরা ইকবালের বাড়িতে গিয়ে আমন্ত্রণপত্র দিয়ে আসেন। ইকবালও সেই আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।

babri

সম্প্রতি ইকবাল আনসারী ইচ্ছা প্রকাশ করেছিলেন রাম মন্দির উদ্বোধনে তাকে যদি আমন্ত্রণ জানানো হয় তাহলে তিনি সেই আমন্ত্রণ রক্ষা করবেন।

রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন বাবরি মামলার মামলাকারী ইকবাল

ram

প্রসঙ্গত এর আগে ২০২০ সালে রাম মন্দির শিলান্যাস অনুষ্ঠানেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তখন তিনি বলেছিলেন রামের ইচ্ছাতেই আমি আমন্ত্রণ পেয়েছি আগ্রহনও করেছি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন