ED-র গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, এবার বেধড়ক লাঠিচার্য কেন্দ্রীয় বাহিনীর। গ্রেফতার বালু ঘনিষ্ঠ।

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ইডির হাতে ধৃত তৃণমূল নেতা শঙ্কর আঢ্য, শনিবারই পেশ করা হবে আদালতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় সংস্থা ইডির জালে বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য। গতকাল টানা ১৭ ঘণ্টা তল্লাশি চলে বালু-ঘনিষ্ঠ শঙ্কর আঢ্যর বাড়ি-শ্বশুরবাড়ি-সহ আরও ৫ ঠিকানায়। বান্ডিল-বান্ডিল নগদ টাকা উদ্ধার হয় তাঁর শ্বশুরবাড়ির আলমারি থেকে। মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় শঙ্কর আঢ্যকে। পরে তাকে গ্রেফতার করে এনফোর্স্মেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। কিন্তু গ্রেফতারির পরে ফের একবার সন্দেশখালির ঘটনার পুনরাবৃত্তি হয় বনগাঁয়। ED-র গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করেন শঙ্কর অনুগামীরা।

আরও পড়ুনঃ মানুষের ভরসায় জিতব ডায়মণ্ড হারবারে, নতুন বছরে ‘তৃণমূল’ ইস্যুতে বিস্ফোরক নওশাদ

সন্দেশখালির মতো বনগাঁতেও ইডিকে সামনে থেকে বাধা দেন মহিলারা। শঙ্করকে গাড়িতে তোলার সময় একটা থান ইট গিয়ে পড়ে ইডির গাড়িতে। যদিও চালকের নিপুনতায় গতকালের মত কাঁচ ভাঙেনি গাড়ির। দুই এলাকার দূরত্ব ১০০ কিলোমিটারের বেশি হলেও সন্দেশখালি এবং বনগাঁ তদন্তকারীদের বাধা দেওয়ার প্রক্রিয়া ছিল প্রায় একই। শুধু পার্থক্য একটাই। সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ এখনও অধরা। বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর গ্রেফতার হয়েছেন।

ED-র গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, এবার বেধড়ক লাঠিচার্য কেন্দ্রীয় বাহিনীর। গ্রেফতার বালু ঘনিষ্ঠ।
ED-র গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, এবার বেধড়ক লাঠিচার্য কেন্দ্রীয় বাহিনীর। গ্রেফতার বালু ঘনিষ্ঠ।

উল্লেখ্য, শঙ্কর আঢ্যকে গ্রেফতারের পর বনগাঁর বাড়ি থেকে নিয়ে বেরনোর সময় বিক্ষোভের মুখে পড়তে হয় ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীকে। স্থানীয় মহিলারা গাড়ির সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর গাড়ি লক্ষ্য করে ইঁটও ছোড়া হয়। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও আধিকারিকদের। সূত্রের খবর, সকালে সন্দেশখালির ঘটনার কথা মাথায় রেখে লাঠি চালায় কেন্দ্রীয় বাহিনী। লাঠি চালানোর পর নিয়ন্ত্রিত হয় এলাকা। শঙ্করকে নিয়ে বেরিয়ে আসে ইডির কনভয়।

ED-র গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, এবার বেধড়ক লাঠিচার্য কেন্দ্রীয় বাহিনীর। গ্রেফতার বালু ঘনিষ্ঠ।

ED-র গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, এবার বেধড়ক লাঠিচার্য কেন্দ্রীয় বাহিনীর। গ্রেফতার বালু ঘনিষ্ঠ।

প্রসঙ্গত, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শঙ্করকে কিছুদিন আগেই নোটিশ পাঠিয়ে ডেকেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যদিও সেই সময় হাজিরা এড়িয়ে যান শঙ্কর। এর পরেই আচমকা অভিযান চালায় ইডি। প্রাক্তন পুরপ্রধানের বাড়ি ও আত্মীয়র বাড়িতে ১৭ তল্লাশির পর তাঁর শ্বশুরবাড়ি থেকে সাড়ে ৮ লাখ নগদ টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর। শুক্রবার সকাল থেকে ম্যারাথন জেরা করা হয় জ্যোতিপ্রিয়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা শঙ্করকে। রাত সাড়ে ১২টা নাগাদ তৃণমূল নেতাকে গ্রেফতার করে ইডি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন