নজরবন্দি ব্যুরোঃ পয়গম্বর বিতর্কে ক্রমাগত উত্তপ্ত হচ্ছে উত্তরপ্রদেশের পরিস্থিতি। গতকাল শাহারানপুরে দুই অভিযুক্তের বাড়ির পর রবিবারেও বিরাট পুলিশ বাহিনীর উপস্থিতিতে প্রয়াগরাজে চলল বুলডোজার। গুড়িয়ে দেওয়া হল অভিযুক্ত জাভেদ মহম্মদের বাড়ি।
আরও পড়ুনঃ তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিবাদ, পরে রণক্ষেত্র পরিস্থিতি
গত শুক্রবার পয়গম্বর ইস্যুতে সারা প্রয়াগরাজ শহ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল। বেলা বাড়তেই পরিস্থিতি রণক্ষেত্র আকার ধারণ করে। সেই ঘটনার প্রেক্ষিতে রবিবার প্রয়াগরাজের বাসিন্দা জাভেদ মহম্মদের বাড়িতে বুলডোজার চালানো হল। পুলিশের দাবি, শুক্রবার ঘটনার মাস্টারমাইন্ড জাভেদ মহম্মদ।

একাধিউক ছবিতে দেখা যাচ্ছে পুলিশ এবং মিউনিসিপ্যালের লোকেরা অভিযান চালায় জাভেদ মহম্মদের বাড়ীতে। সমস্ত জিনিস একেবারে বাড়ির বাইরে বের করে দেওয়া হয়। পুরসভার তরফে জানানো হয়েছে, বেআইনি নির্মাণের অভিযোগ পাওয়ার পরেই অভিযান চালানো হয়েছে। পুরসভার তরফে এর আগেও নোটিশ দেওয়া হয়েছিল। কেন তাঁর বাড়ির বেআইনি অংশ ভেঙে ফেলা হবে না, তা জানতে চেয়ে মে মাসে জাভেদের জবাব তলব করা হলেও, তিনি জবাব দেননি। তাই গতকাল রাতে নোটিশ দেওয়ার পর আজ অভিযান শুরু হয়েছে।
#WATCH | Uttar Pradesh: Demolition drive at the "illegally constructed" residence of Prayagraj violence accused Javed Ahmed continues in Prayagraj. pic.twitter.com/s4etc8Vz25
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 12, 2022
এর আগে শনিবার শাহারানপুরের ঘটনায় দুটি বাড়িতে বুলডজার চালায় পুলিশ। দুটি বাড়ির বাসিন্দা নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে অভিযুক্ত। পুরসভার তরফে জানানো হয়েছে, বেআইনি নির্মাণের কারণেই ভাঙা হয়েছে।
প্রয়াগরাজে চলল বুলডোজার, গ্রেফতার ৩০০ এর অধিক

হিংসাত্মক কার্যকলাপে যুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এখনও অবধি ৩০০ জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এর মধ্যে ৯১ জন প্রয়াগরাজের এবং ৭১ জন সহারানপুরের বাসিন্দা। পহাথরস থেকেও ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।



