নজরবন্দি ব্যুরো: শনিবার আবারও সন্ত্রাসবাদী হামলা জম্মু ও কাশ্মীরে। অনন্তনাগের সন্ত্রাসবাদীদের গুলিতে আহত দুই পরিযায়ী শ্রমিক। বিগত ১০ দিনে দ্বিতীয়বার পরিযায়ী শ্রমিকদের (Migrant Worker) উপরে হামলা চলল। জানা গেছে, তাঁরা দু’জনেই উত্তরপ্রদেশের বাসিন্দা।
আরও পড়ুন: রাজ্যে শুরু শীতের আমেজ, একধাক্কায় অনেকটা কমলো তাপমাত্রা


ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আহত দুই জন চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, আহত দুই পরিযায়ী শ্রমিকের নাম ছোটা প্রসাদ ও গোবিন্দ। তাঁরা উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা। কর্মসূত্রে জম্মু-কাশ্মীরে গিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে হামলাকারীদের খুঁজতে শুরু হয়েছে তল্লাশি। চলছে চিরুনি তল্লাশি। গতমাসে উত্তর প্রদেশের দুই শ্রমিককে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। পরিযায়ী শ্রমিকদের ওপর কাশ্মীরে লাগাতার হামলা চালাচ্ছে জঙ্গিরা। যার কারণে সন্ত্রাসবাদীদের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। ঘটনার পরেই কাশ্মীর জোন পুলিশের তরফে হামলার কথা স্বীকার করে নেওয়া হয়।
জম্মু ও কাশ্মীরে জঙ্গি হানা, আহত ২
টুইট করে বলা হয়, ‘অনন্তনাগের রাখ-মোমিন এলাকায় জঙ্গিদের গুলিতে দু’জন পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। জঙ্গিদের ধরতে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।’ এদিকে এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন টিআরএফ। উল্লেখ্য, এর আগে গত ৩ নভেম্বরও দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের ওয়ানিহামায় একটি বেসরকারি স্কুলে হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই স্কুলেই কর্মরত দুই পরিযায়ী শ্রমিককে গুলি করে জঙ্গিরা।









