আগামী ১৮ ফেব্রুয়ারি দেশ জুড়ে ‘রেল রোকো’ কর্মসূচির ডাক দিল কৃষক সংগ্রাম সমন্বয় কমিটি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : আগামী ১৮ ফেব্রুয়ারি দেশ জুড়ে ‘রেল রোকো’। প্রায় ৩ মাস ধরে চলছে কৃষক আন্দোলন। এই আবহে ২০২১ সালের বাজেটে কেন্দ্রের মোদি সরকার নিজেদের কৃষক দরদি ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছিল। কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘এই বছর বাজেটে গ্রাম এবং কৃষকদের চাহিদাকে তুলে ধরা হয়েছে। কৃষি ক্ষেত্রের উন্নয়ন আর কৃষকদের আয় বাড়াতে এই বাজেটে পরিকল্পনা রয়েছে।’

আরও পড়ুনঃ কাপুরুষ প্রধানমন্ত্রী! শহিদস্মরণ থেকে লাদাখ সীমান্ত ইস্যু, মোদীকে তোপ রাহুলের

আর মদ্দেই সাধারণতন্ত্র দিবসের হিংসার ঘটনা কৃষকদের আন্দোলনকে দুর্বল করেছে। দেশজুড়ে কলুষিত হয়েছে আন্দোলনকারীদের ভাবমূর্তি। আর তাই গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে অহিংসার পথে ফিরেছিলেন  কৃষকরা। সেই দিন গোটা দিন তাঁরা পালন করলেন  ‘সদ্ভাবনা দিবস’। সরকার নানা ভাবে এই আন্দোলনকে প্রশমিত করারা চেষ্টা করেছে কিন্তু তাতে সফল হয়নি।

কৃষকরা তাঁদের দাবিতে অনড় থেকেছেন এবং কখনো জাতীও শরক ও অন্যান্য আন্দলোনের পর এবার তাঁরা কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে  এবং কৃষক আন্দোলনকে যে ভাবে নরেন্দ্র মোদীর সরকার ‘কালিমালিপ্ত’ করার চেষ্টা করছে এবং দমন-পীড়ন নামিয়ে আনছে, তার প্রতিবাদে দেশ জুড়ে আগামী ১৮ ফেব্রুয়ারি ‘রেল রোকো’ কর্মসূচির ডাক দিল কৃষক সংগ্রাম সমন্বয় কমিটি।

আগামী ১৮ ফেব্রুয়ারি দেশ জুড়ে ‘রেল রোকো’। ওই দিন জেলায় জেলায় রেল অবরোধ কর্মসূচিতে শামিল হওয়ার জন্য ছাত্র, যুব ও মহিলা-সহ গণতান্ত্রিক সব সংগঠনের কাছে আহ্বান জানিয়েছেন কৃষক নেতারা। আন্দোলন চলাকালীন যাঁদের মৃত্যু হয়েছে, তাদের স্মরণে ১৪ ফেব্রুয়ারি ‘শহিদ দিবস’ও হবে। সে দিন সর্বত্র মোমবাতি জ্বালানো, শহিদ বেদি নির্মাণ, নীরবতা পালন, মিছিল-সহ নানা কর্মসূচি হবে বলে জানিয়েছে সমন্বয় কমিটির রাজ্য শাখা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত