কাপুরুষ প্রধানমন্ত্রী! শহিদস্মরণ থেকে লাদাখ সীমান্ত ইস্যু, মোদীকে তোপ রাহুলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কাপুরুষ প্রধানমন্ত্রী! কনকনে শীত থেকে এবার দম হাঁপিয়ে ওঠা গরম আসতে চলেছে। নিজেদের হকের লড়াইয়ে দিল্লির রাজপথে এখনো বসে আছেন হাজার হাজার কৃষক। কৃষি আইন বিলের প্রত্যাহারের দাবিতে অনড় তাঁরা। হাজার বিতর্ক হাজার বৈঠক হলেও সমাধান আসেনি কোনো। প্রচন্ড শীতে দিল্লির রাজপথে বসে, প্রাণ দিয়েছেন একাধিক কৃষক। এদিন কৃষক আন্দোলনের “শহিদ” দের স্মরণে ২’ মিনিটের স্মরণ সভায় সংসদে উঠে দাঁড়ালেন না কোনো বিজেপি সাংসদ। এমনটাই অভিযোগ করেছেন রাহুল গান্ধী।

আরও পড়ুনঃ বাম ক্যান্টিনের আদলে খাওয়াবে মমতার ‘মা’ কিচেন, ৫ টাকাতেই ডিম ভাত!

কৃষক আন্দোলনের জন্য ইতিমধ্যে একাধিক মহল থেকে সমালোচনা শুনতে হয়েছে কেন্দ্র কে। মোদী সরকারের আমলে পাশ হওয়া এই বিলের বিরুদ্ধে একখাট্টা হয়েছে গোটা দেশ। বৃহস্পতিবার সংসদে শহিদ কৃষকদের প্রতি ২ মিনিট নিরবতা পালনের আর্জিতে বিরোধী সকল দল উঠে দাঁড়ালেও উঠে দাঁড়াননি বিজেপি নেতারা। কাল শুক্রবার রাজস্থানের গঙ্গানগরে কৃষকদের একটি সভায় এই কথা তুলে ধরে কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেন তিনি।

এর পাশাপশি কেন্দ্রের পাশ করা তিনআইন বিলের বিষয়ে নিজের তিনটি ব্যাখ্যা দেন তিনি। তিনি বলছেন কেন্দ্রীয় সরকার এই তিন আইন বিল পাস করেছে তিনটি কারণে। প্রথম কারণে কেন্দ্র খুন করবে কৃষক মান্ডিগুলিকে, দ্বিতীয় আইনে কৃষি পণ্যকে বিরাট পরিমার মজবুত করতে হবে আর তৃতীয় আইনে অবিচারের অভিযোগে কৃষকদের আদালতে যাওয়ার রাস্তা বন্ধ করবে। তিনি আরও বলেন গোটা দেশের আইন শৃঙ্খলা কুক্ষিগত হয়ে যাচ্ছে ২ জন মানুষের হাতে। এখনই না প্রতিবাদ তুললে পরে আরো বড় বিপদ দেশের।

কাপুরুষ প্রধানমন্ত্রী! গত কালের সভায় শুধু কৃষক আন্দোলন নয় কাদাব চিন সীমান্তের স্না প্রত্যাহার নিয়েও সোজাসুজি প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে কাপুরুষ বলে উল্লেখ করেন। বলেন দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই চীনের সামনে দাঁড়াতে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ তিনি বলেও জানান রাহুল গান্ধী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত