এবার খেলার মাঠেও সাম্প্রদায়িক বিতর্ক! উত্তরাখণ্ড ক্রিকেট দলের কোচের দায়িত্ব ছাড়লেন জাফর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবার খেলার মাঠেও সাম্প্রদায়িক বিতর্ক! আর তার জেরেই উত্তরাখণ্ড ক্রিকেট দলের কোচের দায়িত্ব ছেড়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। তাঁর বিরুদ্ধে অভিযোগ  তিনি নাকি দল পরিচালনাতেও ধর্মভিত্তিক পক্ষপাতিত্ব করেছেন। এই অভিযোগ খোদ উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন ও দলের ম্যানেজারের।

আরও পড়ুনঃ DSP পদে হিমা! পুরষ্কার আসাম সরকারের।

অন্য দিকে ওয়াসিমের অভিযোগ, তাঁকে নাকি কাজ করতেই দেওয়া হচ্ছিল না। দল গঠন থেকে শুরু করে দলের সম্বন্ধে কোনও সিদ্ধান্তই নিতে পারতেন না তিনি। অথচ দলের খারাপ ফলের জন্য তাঁকেই দায়ী করা হত। তাই পদত্যাগ করেছেন। তিনি আরও বলেন ‘আমি সম্পূর্ণ মন দিয়েই উত্তরাখণ্ডের ক্রিকেটের উন্নতি করার চেষ্টা করেছি। ভাল প্লেয়ার তুলে আনার চেষ্টা করেছি।

যারা যোগ্য তাদের সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমাকে সেটা করতে দেওয়া হয়নি। কাজে হস্তক্ষেপ করা হয়েছে।’ ওয়াসিম আরও বলেন, ‘সচিব মহিম বর্মা সব সময় সমস্যা করেছেন। আমার কোনও কথা শোনা হয়নি। বিজয় হাজারে ট্রফির জন্য দল নির্বাচনে আমাকে ডাকা হয়নি। ১১ জন ক্রিকেটারই বদলে দেওয়া হয়েছে। কিন্তু এভাবে চললে ভাল ফল কীভাবে হবে।

এবার খেলার মাঠেও সাম্প্রদায়িক বিতর্ক! আমি বলছি না আমার দলই খেলাতে হবে। কিন্তু দল নির্বাচনের আগে আমার পরামর্শ নেওয়া তো উচিত ছিল।’  এছারাও তিনি ধর্মভিত্তিক পক্ষপাতিত্বের ব্যপারে সাংবাদিকদের বলেন আমি ধর্মনিরপেক্ষ না হলে তো তাঁরা আমাকে বরখাস্ত করতেন। আমি নিজেই তো দায়িত্ব ছেড়ে দিয়েছি। এতদিন ভারতীয় দলে সচিন, সৌরভদের সঙ্গে খেলেছি। ঘরোয়া ক্রিকেটে এত বছর খেলেছি। সকলেই আমাকে চেনেন। কখনও আমার বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ ওঠেনি। সাম্প্রদায়িক তকমা লাগানো হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত