নজরবন্দি ব্যুরোঃ DSP পদে হিমা! পুরষ্কার আসাম সরকারের। ভারতীয় অ্যাথলিট হিসেবে IAAF World U20 Championships-এ সোনা জেতার নজিরও গড়েছিলেন আসামের সোনার মেয়ে হিমা দাস। উজ্জাল করেছিলেন দেশের নাম এবার সেই হিমা দাসকে রাজ্য পুলিশের বড় পদে বসাল অসম সরকার। তাঁকে রাজ্যের ডেপুটি সুপারিনটেনডেন্ট পদে বসানো হল।
আরও পড়ুনঃ ছাড়পত্র পেল দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো, ১৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে যাত্রা
গত কাল রাজ্যের মন্ত্রী সভার বৈঠকে এই সিদ্ধান্ত নিউজ হয়। ঐ বৈঠকে আরও সিদ্ধান্ত হয় এবার থেকে রাজ্যের ক্রীড়াবিদদের ক্লাস-১ এবং ক্লাস-২ অফিসার পদে নিয়োগ করা হবে। পুলিশ, আবগারি, পরিবহণ-সহ বিভিন্ন দপ্তরে তাঁদের পোস্টিং হবে।
হিমার ব্যপারে এই সিদ্ধান্তকে কুর্নিস জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজুজু। একটি টুইটের মাধ্যমে তিনি জানান, ‘এটা সত্যিই দারুণ খবর। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল স্প্রিন্টার কুইন হিমা দাসকে ডিএসপি পদ দেওয়ার কথা ঘোষণা করেছেন।’
DSP পদে হিমা! পুরষ্কার আসাম সরকারের। উল্লেখ্য আসামের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা হিমা ২০১৯ সালে দেশের হয়ে জিতেছিলেন ৫ টি সোনার পদক। এছাড়া প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে IAAF World U20 Championships-এ সোনা জেতার নজিরও গড়েছিলেন।




