ছাড়পত্র পেল দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো, ১৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে যাত্রা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ছাড়পত্র পেল দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো, সিআরএসের তরফে দেওয়া হল ছাড়পত্র। এবার শুধু ট্রেন চলার অপেক্ষা।এই পরিষেবা সম্ভবত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতেই উদ্বোধন হতে পারে। গত সপ্তাহে দু’দিন এই লাইন ঘুরে দেখেন সিআরএস শৈলেশকুমার পাঠক। তারপর দিল্লি ফিরে যান।

আরও পড়ুনঃ বাম যুবর মিছিলে কাঁদানে গ্যাস, জলকামান, ব্যাপক লাঠিচার্য! রক্তাক্ত রেড ফোর্স।

বুধবার রাতে মেট্রো কর্তৃপক্ষকে এই ছাড়পত্রের বিষয়টি জানানো হয়। তবে নজর দেওয়ার কথা বলা হয়েছে কয়েকটি বিষয়ে। যেমন দক্ষ চালকের হাতে এই লাইনে ট্রেন চালাতে দিতে হবে। ট্রেনের গতি ঘন্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত তোলা যাবে।

তাছাড়া প্ল্যাটফর্মে কিছু বিষয়ে পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে সেখানে। বলা হয়েছে, ছ’মাসের মধ্যে ট্রেন প্রোটেকশন ওয়ার্নিং সিস্টেম কার্যকর করে ফেলতে হবে। আগামী তিন মাসের মধ্যে ‘ডেটা লগার’ বসানোর কাজও শেষ করতে হবে। অন্য সময়ে সিআরএসের ছাড়পত্র আসতে কিছুটা সময় লাগলেও নয়া লাইনের ক্ষেত্রে তা লাগল না।

ছাড়পত্র পেল দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো, মেট্রো কর্তাদের অনেকেই বলছেন, ভোট ঘোষণার আগে যেহেতু এই লাইন চালু করার ভাবনা রয়েছে, তাই তড়িঘড়িই মিলল ছাড়পত্র। গত সপ্তাহে সিআরএস তৃতীয় লাইনের বিদ্যুৎ থেকে শুরু করে সিগন্যালিং, ট্রেন টাইমিং ইন্ডিকেশন বোর্ড, প্ল্যাটফর্ম, প্রবেশ এবং প্রস্থানপথ সবই গত সপ্তাহে এসে ঘুরে দেখেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর