Tarun Majumdar: আজ আবার হিমোডায়ালিসিস দেওয়া হবে তরুণ মজুমদারকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবান্দি ব্যুরোঃ এখনও সঙ্কটজনক বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। শুক্রবার দ্বিতীয় হিমোডায়ালিসিস হবে তাঁর। এরপর যদি পরিচালকের স্বাস্থ্যোন্নতি আশানুরূপ হয়, তাহলে গলায় পরানো টিউব খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা।

আরও পড়ুনঃ DEV: সবার অজান্তে ইডি দফতরে দেব, চলল পাঁচ ঘন্টার জিজ্ঞাসাবাদ

বৃহস্পতিবারই তরুণ মজুমদারকে হিমোডায়ালিসিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন টলিউড। সঙ্কটজনক হলেও বর্তমানে স্থিতিশীল রয়েছেন বিশিষ্ট পরিচালক তরুণ মজুমদার।

8 13

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই একাধিক জটিল সমস্যায় ভুগছিলেন পরিচালক। ২০০০ সাল থেকে কিডনির সমস্যা রয়েছে তাঁর। ফুসফুসের সমস্যাতেও কয়েক বছর ধরে ভুগছেন পরিচালক।

আজ আবার হিমোডায়ালিসিস দেওয়া হবে তরুণ মজুমদারকে

আজ আবার হিমোডায়ালিসিস দেওয়া হবে তরুণ মজুমদারকে

9 16

৯২ বছরের পরিচালককে চেস্ট মেডিসিনের ডাক্তার সোমনাথ কুণ্ডু এবং মেডিসিনের ডাক্তার সৌমিত্র ঘোষের নেতৃত্বে পাঁচজন চিকিৎসকের একটি দল নজরে রাখছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন