প্রয়াত পারভেজ মুশারফ, দুবাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ প্রাক্তন পাক প্রেসিডেন্টের??

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। কয়েকদিন ধরেই দুবইয়ের এক মার্কিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মুশারফ। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শুক্রবার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। কিন্তু চিকিৎসায় আর সাড়া দেননি তিনি। শেষমেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট

আরও পড়ুনঃ নুপুরদের মন্তব্যে রাজ্যজুড়ে বিক্ষোভের ঝড়, মুখ্যসচিবকে তলব রাজ্যপালের

Pervez Musharraf

মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৭৮ বছর। ইতিমধ্যেই পারভেজ মুশারফের পরিবার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলো পারভেজ মুশারফের মৃত্যু সংবাদ নিয়ে সংশয় প্রকাশ করেছে।সংবাদমাধ্যমের একাংশে মুশারফের মৃত্যুর খব আগুনের মতো ছড়িয়ে পড়ে। কিন্তু আনুষ্ঠানিকভাবে, সেই খবরের সত্যতা স্বীকার করেনি পাক প্রশাসন।

Parvez Musharraf Ill Photo: Anger Over Photo Of Former Pakistan President Parvez Musharraf In Ill Health - परवेज मुशर्रफ की 'दयनीय' दशा पर निकला पाकिस्तानियों का गुस्सा- 'जो बोया, वही काट रहा

এমনকী পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদেরও দাবি এই খবর সত্যি নয়। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আসিফ ইকবাল বলেছেন, ”কোনও আন্তর্জাতিক নিউজ এজেন্সি এই খবর করেনি।” তিনি আরও বলেন, ”যতক্ষণ না সরকারি ভাবে ঘোষিত হচ্ছে, ততক্ষণ এই খবরের সত্যতা নেই।”

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর