Jagdeep Dhankar: নুপুরদের মন্তব্যে রাজ্যজুড়ে বিক্ষোভের ঝড়, মুখ্যসচিবকে তলব রাজ্যপালের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পয়গম্বর বিতর্কে সারা দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। তার আঁচ এসে পড়েছে বাংলাতেও গতকাল থেকে হাওড়া জেলায় বিক্ষোভ শুরু হয়। আজ সকাল থেকে আবার বিক্ষোভ শুরু হয়েছে। এমনকি শহর কলকাতার একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। নুপুরদের মন্তব্যে রাজ্যজুড়ে বিক্ষোভের ঝড়, এরই মাঝে বাংলাদেশ উপহাইকমিশনারের অফিসের সামনে দুই জনের মৃত্যু নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এমত অবস্থায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে রাত ১০ টার মধ্যে মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

আরও পড়ুনঃ Park Circus Firing: গুলি খেয়েই প্রাণপণে ছোটালেন বাইক, ভয়ঙ্কর অভিজ্ঞতা বশিরের।

রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যে শান্তি শৃঙ্খলা ফেরাতে সরকারের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? তা জানাতে হবে। রাজ্যপালের বপক্তব্য, ৯ জুন টানা ১১ ঘন্টা ধরে বিক্ষোভের পর মনে হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকার কোনও পদক্ষেপ নেবে। কিন্তু তা হয়নি। বাংলার ইমাম অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

Screenshot 2022 06 10 140120 2

বিজেপি থেকে সাসপেণ্ড হওয়া বিজেপি নেতা নুপুর শর্মা, নবীন কুমার জিন্দালের মন্তব্যকে কেন্দ্র করে দেশ তথা রাজ্যজুড়ে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার কোনা এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ করে ১১ ঘন্টার বিক্ষোভ চলে। চরম হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। শুক্রবারেও দেশের একাধিক শহরে বিরাট বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষুব্ধ জনতা।

নুপুরদের মন্তব্যে রাজ্যজুড়ে বিক্ষোভের ঝড়, রাজ্যপালের তলব 
নুপুরদের মন্তব্যে রাজ্যজুড়ে বিক্ষোভের ঝড়, রাজ্যপালের তলব

শুক্রবার হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ শুরু হয়। দুপুর থেকে পার্ক সার্কাসের সেভেন পয়েন্টের সামনে বিক্ষোভ শুরু হয়। বিপুল সংখ্যক মানুষ এদিন জমায়েতে উপস্থিত হন। ফলে দীর্ঘ সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। বিক্ষোভস্থল থেকে কিছুদূরেই বাংলাদেশ উপহাইকমিশনারের অফিসের সামনে এলোপাথাড়ি গুলিতে দুই জনের মৃত্যু হয়। এর মধ্যে একজন উপহাইকমিশনারের কর্মী বলে জানা গেছে।

নুপুরদের মন্তব্যে রাজ্যজুড়ে বিক্ষোভের ঝড়, রাজ্যপালের তলব 

নুপুরদের মন্তব্যে রাজ্যজুড়ে বিক্ষোভের ঝড়, রাজ্যপালের তলব 
নুপুরদের মন্তব্যে রাজ্যজুড়ে বিক্ষোভের ঝড়, রাজ্যপালের তলব

বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউটপোস্টের নিরাপত্তা রক্ষার দায়িত্বে বহাল করা হয়েছিল। তিনিই আচমকা গুলি চালাতে থাকেন। অ্যাপনির্ভর মোটরবাইকে করে যাচ্ছিলেন হাওড়া দাসনগরের বাসিন্দা রিমা সিংহ। আচমকাই ছুটে আসা গুলি তাঁর মাথা ভেদ করে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন তিনি। বাইক চালক বসিরের পিঠে লাগে অন্য একটি গুলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন