নজরবন্দি ব্যুরোঃ শীতের বিদায় পর্ব শুরু, আবার শুরু হচ্ছে প্যাচপ্যাচে গরমের দিন। যা শুরু হচ্ছে আগামীকাল থেকেই। তবে আজ কিন্তু শীতের মজা নিতে পারবে বাঙালি। মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনভোর চলবে উত্তুরে হাওয়া। সারাদিন ধরেই ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে ঠান্ডা হাওয়া বইবে উত্তর দিক থেকে। আকাশ থাকবে প্রধানত পরিষ্কার। ধোঁয়াশাচ্ছন্ন। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুনঃ নিজাম প্যালেসে দেব, শুরু সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ
তবে আগামীকাল থেকেই বদলে যাবে পরিস্থিতি। দিন ও রাতের তাপমাত্রা বাড়ায় দিনভর শীতের আমেজ আর থাকবে না। বেলা বাড়লে উষ্ণতা ও অস্বস্তি দুটোই বাড়বে।

আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৮ বা ২৯ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৭ ডিগ্রি। বলা যায় শহরাঞ্চলে শীতের পোশাক গায়ে চাপানোর এটাই শেষ সপ্তাহ। তবে গ্রাম এবং শহরতলিতে শীতের আমেজ থাকবে আরও কয়েকটা দিন।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিন। রাজ্যজুড়েই থাকবে শুষ্ক আবহাওয়া। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা বুধ ও বৃহস্পতিবার।
শীতের বিদায় পর্ব শুরু, আগামিকাল থেকে বাড়বে তাপমাত্রা

আজ, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রি নীচে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। সকালে হালকা কুয়াশা বেলায় পরিষ্কার আকাশ। বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে।



