Dev: নিজাম প্যালেসে দেব, শুরু সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরুপাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কিছুদিন আগেই অভিনেতা সাংসদ দেবকে নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের নোটিশ পেয়েই নিজাম প্যালেসে দেব। ইতিমধ্যেই তাঁর জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এমনটাই সূত্রে খবর। 

মঙ্গলবার বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে প্রথমে হাজিরা এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরিবর্তে তাঁর আইনজীবী হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু এদিন নিজেই হাজিরা দেন অভিনেতা সাংসদ।

আরও পড়ুনঃ ‘দুয়ারে সরকার’ ক্যাম্প নিয়ে ভোটের আগে নয়া নির্দেশিকা কমিশনের

সিবিআই আধিকারিকদের বক্তব্য, একাধিক সাক্ষীদের বয়ানে দেবের নাম উঠে এসেছে। সেই বয়ানকে সামনে রেখে তদন্তে নামে সিবিআই আধিকারিকরা।  একাধিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে তাঁকে তলব করা হয়েছে। সেই প্রমাণকে সামনে রেখেই দেবকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই গোয়েন্দারা। তাই দেবকে তলব করা হয়েছে।

সিবিআই সূত্রে খবর, সাক্ষীদের কাছ থেকে যে বয়ান পাওয়া গেছে, সেই বয়ানকে সামনে রখেই জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই আধিকারিকরা। সিবিআই আধিকারিকদের দাবী, ছয় মাস আগেই দেবের নাম উঠে আসতে শুরু করেছিল। ছয় মাস ধরে সেই তালিকা খতিয়ে দেখেছে সিবিআই আধিকারিকরা। তারপরেই তলব করা হয়েছে তাঁকে।

নিজাম প্যালেসে দেব, শুরু সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ

নিজাম প্যালেসে দেব, শুরু সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ

একইসঙ্গে গরুপাচারকাণ্ডে তলব করা হয়েছে বীরভূম জেলার তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও। আগামীকাল সিবিআইয়ের দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে তাঁকে। এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে নোটিশ পাঠানো হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত