নজরবন্দি ব্যুরোঃ দুয়ারের সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প রাজ্যজুড়ে বছরের বিভিন্ন সময়ে হয়ে থাকে। এই প্রকল্পে প্রত্যেক শিবিরে বিভিন্ন প্রয়োজনীয় সার্টিফিকেট যা পেতে অনেক সময় লাগছে। এছাড়াও জনসাধারণ সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা তাড়াতাড়ি পেতে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ টসে জিতে কাউন্সিলর তৃণমূল প্রার্থী, হারালেন বাম প্রার্থীকে
এখান থেকে খুব তাড়াতাড়ি সেই প্রয়োজনীয় প্রকল্প বা সার্টিফিকেট জনসাধারণ পেয়ে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এই প্রকল্প চালু হয়েছে বলে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী ছবি দিয়ে এই প্রকল্পের নাম উল্লেখ করে পোস্টার বা ব্যানার লাগানো থাকে। কিন্তু এখন রাজ্যে ১০৮ পুরসভায় চলছে পুরভোট।

এই ভোটের কথা মাথায় রেখেই এবার বড়োসড়ো নির্দেশিকা জারি করল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশন আজ জানিয়ে দিল ‘দুয়ারের সরকার’ প্রকল্পে যে সমস্ত ক্যাম্প রাজ্যজুড়ে হচ্ছে সেখানে এখন আর লাগানো যাবেনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ অন্যান্য নেতা-নেত্রীদের ছবি। আগামী ২৭ তারিখ পুরভোটের আগে রাজ্য নির্বাচন কমিশন এই নিষেধাজ্ঞা জারি করেছে।

তবে মুখ্যমন্ত্রীর ছবি না লাগালো থাকলেও ‘দুয়ারের সরকার’ ক্যাম্প চালাতে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয় এই সমস্ত ক্যাম্পে পুরভোট চলাকালীন সময়ের মধ্যে যেমন মুখ্যমন্ত্রী সহ রাজনৈতিক নেতাদের ছবি থাকবে না তেমনি তাঁরা কেউ এই ক্যাম্প পরিদর্শন করতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

‘দুয়ারে সরকার’ ক্যাম্প নিয়ে ভোটের আগে নয়া নির্দেশিকা কমিশনের
আজ সোমবার ৪ পুরনিগমের ভোটের ফল প্রকাশের পর এই এই নির্দেশিকা জারি করেছে। যদিও এই নির্দেশিকা জারির পর শাসকদল তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পেশ করা হয়নি। উল্লেখ্য আজ ৪ পুরনিগমের ভোটের ফলাফল প্রকাশ হয়েছে। সেই চার জায়গাতেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়েছে শাসকদল তৃণমূল।



