Asansole: টসে জিতে কাউন্সিলর তৃণমূল প্রার্থী, হারালেন বাম প্রার্থীকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আসানসোল পুর নির্বাচনে নজিরবিহীন ঘটনা। সমান সমান ভোট পাওয়ার পর টসে জিতে কাউন্সিলর তৃণমূল প্রার্থী।ভোটের অঙ্ক মেলাতে পারলেও ভাগ্যের খেলায় হার স্বীকার করে নিলেন বাম প্রার্থী। আসানসোলের ৩১ নম্বর ওয়ার্ডের ঘটনা। বাম প্রার্থী তনুশ্রী রায়কে হারিয়ে টসে জিতে কাউন্সিলর হয়েছেন আশা প্রসাদ।

আরও পড়ুনঃ Bidhannagar: সব্যসাচীর পর কৃষ্ণা, মমতা সাক্ষাতে দুই মেয়র পদপ্রার্থী, জল্পনা তুঙ্গে

সোমবার চার পুর এলাকার গণনা পর্ব চলছে সকাল থেকেই। আসানসোলে ৩১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন আশা প্রসাদ। বাম প্রার্থী তনুশ্রী রায়। গণনার শেষে দুই পক্ষের প্রাপ্ত ভোটের সংখ্যা সমান হয়ে যায়। দুই জনেরই প্রাপ্ত ভোটের সংখ্যা ২,৩৫৮ টি। সেখানে নির্ধারণ করা হয় টসের মাধ্যমে। জয়লাভ করেন তৃণমূলের আশা প্রসাদ।

এদিন সকাল থেকে চার পুরসভায় কার্যত বয়ে গেছে তৃণমূলের হাওয়া। বিধাননগরে ৩৯ ওয়ার্ডে এগিয়ে এবং জয়লাভ করেছে তৃণমূল। কংগ্রেস এবং নির্দল একটি করে ওয়ার্ডে জয়লাভ করেছে। শিলিগুড়িতে ৩৭ টি ওয়ার্ডে দেগিয়ে এবং জয়লাভ হয়েছে তৃণমূলের। বিজেপি পেয়েছে ৫ টি ওয়ার্ড। বামেরা ৪ টি ওয়ার্ডে জয়লাভ করেছে। কংগ্রেস একটি ওয়ার্ডে এগিয়ে।

টসে জিতে কাউন্সিলর তৃণমূল প্রার্থী, নজিরবিহীন সিদ্ধান্ত 

টসে জিতে কাউন্সিলর তৃণমূল প্রার্থী, নজিরবিহীন সিদ্ধান্ত 
টসে জিতে কাউন্সিলর তৃণমূল প্রার্থী, নজিরবিহীন সিদ্ধান্ত 

আসানসোলে ৯১ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। বিজেপির দখলে ৭ টি ওয়ার্ড। কংগ্রেস ৩ এবং নির্দল পেয়েছে ৩ টি করে ওয়ার্ড। চন্দননগরেও ৩১ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত