Bidhannagar: সব্যসাচীর পর কৃষ্ণা, মমতা সাক্ষাতে দুই মেয়র পদপ্রার্থী, জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের চার পুর এলাকার নির্বাচনে বিরোধীদের অনেক পিছনে ফেলে দিয়ে ক্ষমতায়ন হয়েছে তৃণমূলের। এই ধারা অব্যাহত রয়েছে বিধাননগরেও। সকাল বেলাতেই জয়ের শুভেচ্ছা নিয়ে দলনেত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করেছেন সব্যসাচী দত্ত। বেলা গড়াতেই সব্যসাচীর পর কৃষ্ণা চক্রবর্তী দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এর পরেই রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে বিধাননগর ঘিরে। কে হবেন মেয়র? সিদ্ধান্ত নেবে কী দল?

আরও পড়ুনঃ মেয়র হচ্ছেন গৌতম দেব, খরা কাটিয়ে সবুজে মুড়ল শিলিগুড়ি, দলনেত্রীকে উপহার

এবার বিধাননগর থেকে ২৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। ৩১ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন সব্যসাচী দত্ত। দুই জনেই নিজেদের ওয়ার্ডে জয়লাভ করেছেন। জয়ের পরেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ৩০ বি হরিশ চ্যাটার্জী স্ট্রিটের বাড়িতে দেখা করতে যান সব্যসাচী দত্ত। এরপর যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়ি। এরপর দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

একইসঙ্গে এদিন জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁর কালীঘাটের বাড়িতে যান কৃষ্ণা চক্রবর্তী। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে সাক্ষাতের পর তিনি অবশ্য আর কারোর সঙ্গে দেখা করেননি। বরং বললেন অভিষেকের সঙ্গে দেখা করার কোনও প্ল্যান নেই।

সব্যসাচীর পর কৃষ্ণা, মমতার সঙ্গে দেখা করলেন দুই প্রত্যাশী 

সব্যসাচীর পর কৃষ্ণা, মমতার সঙ্গে দেখা করলেন দুই প্রত্যাশী 
সব্যসাচীর পর কৃষ্ণা, মমতার সঙ্গে দেখা করলেন দুই প্রত্যাশী

এর আগেই দুই জনেই বিধাননগর পুরনিগম থেকে মেয়র পদে থেকেছেন। সব্যসাচী দত্তের দলবদলের পর বিধাননগরের দায়িত্ব সামলেছেন কৃষ্ণা নিজেই। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ট বলেই পরিচিতি রয়েছে তাঁর। তবে মেয়র কে হবেন? সেবিষয়ে কিছুই পরিষ্কার করেননি দলনেত্রী। বরং সকলকে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর