নজরবন্দি ব্যুরোঃ উত্তরবঙ্গের খরা কাটিয়ে এবার শিলিগুড়িতে জোড়া ফুলের দাপট। শিলিগুড়ি পুর নিগমের মেয়র হচ্ছেন গৌতম দেব। সোমবার শিলিগুড়ি সহ চার পুরনিগমের ফলাফল এর ট্রেন্ড দেখেই জানিয়ে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য জায়গাগুলিতে দলের ওপর সিদ্ধান্ত ছেড়ে দিলেও শিলিগুড়ির বিষয়ে নিজেই সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ বামেদের পলিটিক্যাল রিজেকশন হয়েছে, পুরভোটের হারে প্রতিক্রিয়া অশোকের


তৃণমূল সুপ্রিমোর বার্তা, আমি খুশি। শিলিগুড়িতে জয়ের খবর নিয়ে যাচ্ছি। এটা আমার কাছে বড় ব্যাপার। প্রবীন নেতা হওয়ার সুবাদে গৌতম দেবকে বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, ১৯ এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১৮ টি আসন পেয়েছিল বিজেপি। উত্তরবঙ্গে দাঁত ফোঁটাতে পারেনি তৃণমূল। বিধানসভাতে একাধিক আসন পেলেও উত্তরবঙ্গে কামব্যাক করতে পারেনি তৃণমূল। এরপর কলকাতা পুরভোটের ট্রেন্ড ধরে রেখে শিলিগুড়িতে উড়ল সবুজ আবীর।
মেয়র হচ্ছেন গৌতম দেব, ঘোষণা করলেন মমতা

সোমবার চার দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলেই উত্তরবঙ্গে উপস্থিত হবেন তিনি। শিলিগুড়ির এই জয় উপহার হিসাবে দলনেত্রীর হাতে তুলে দিতে চান গৌতম দেবরা। শিলিগুড়িতে তৃণমূল পেয়েছে ৩৭ টি ওয়ার্ড। বিজেপি ৫ টি ওয়ার্ড পেয়েছে। বামফ্রন্ট জয়লাভ করেছে ৪ টি ওয়ার্ডে।










