বামেদের পলিটিক্যাল রিজেকশন হয়েছে, পুরভোটের হারে প্রতিক্রিয়া অশোকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা ভোটের পর পুরভোট। পরাজিত রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। কলকাতার পর শিলিগুড়িতেও তৃণমূলের দাপট। ঘাসফুলের ঝড়ে কার্যত ধুলিসাৎ বিরোধীরা। শিলিগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মহম্মদ আলম খানের কাছে পরাজিত হয়েছেন তিনি।

আরও পড়ুনঃ Mamata Banerjee: চার দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভার পাশাপাশি রয়েছে বিশেষ কর্মসুচী

পুরভোটে হারের পর অশোক ভট্টাচার্যের প্রতিক্রিয়া, এটা একটা বিপর্যয়। আমাদের যে ভোট বিজেপিতে গিয়েছিল সেটা ফেরত আসার পরিবর্তে গেছে তৃণমূলের বক্সে। বামেদের পলিটিক্যাল রিজেকশন হয়েছে। তবে এর জন্য ঘরে বসে না থেকে বরং নিজেদের কর্মসূচী চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। হারের সমস্ত কারণ পর্যালোচনা করা হবে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর নির্বাচনী ময়দান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন প্রাক্তন পুরমন্ত্রী। শিলিগুড়িতে বামেদের হাল ধরার জন্য তাঁর ওপরেই ভরসা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এক ফোনে সিদ্ধান্ত বদল করেন অশোক। নিজের পুরাতন কেন্দ্র থেকে প্রার্থী হলেন। ৫১০ ভোটে পরাজিত হলেন।

বামেদের পলিটিক্যাল রিজেকশন হয়েছে, পর্যালোচনায় বসতে চান অশোক 

বামেদের পলিটিক্যাল রিজেকশন হয়েছে, পর্যালোচনায় বসতে চান অশোক 
বামেদের পলিটিক্যাল রিজেকশন হয়েছে, পর্যালোচনায় বসতে চান অশোক 

অন্যদিকে, কলকাতা পুরভোটে ফলাফলের ট্রেন্ড ধরে রাখা বড় চ্যালেঞ্জ ছিল তৃণমূলের কাছে। সেদিকে থেকে অনেকটাই সফল হয়েছে তৃণমূল। সোমবার শিলিগুড়ি সফর রয়েছে দলনেত্রীর। শিলিগুড়ির ফলাফল যেন উপহার দিল দলনেত্রীকে। উত্তরবঙ্গে তৃণমূলের খরা কাটল শিলিগুড়ি থেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত