নজরবন্দি ব্যুরোঃ সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ থেকে ১৭ তারিখ অবধি চার দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভার পাশাপাশি একাধিক রাজনৈতিক কর্মসূচী রয়েছে তাঁর। এমনটাই নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসা মামলা, শীতলকুচী কাণ্ডে ফেরার ৯ অভিযুক্তদের নামে হুলিয়া জারি করলো CBI


১৪ ফেব্রুয়ারি বিকেলে ৩ টের সময় শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। থাকবেন উত্তরকন্যায়। সেইসময় যাবেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। রাজবংশী নেতা পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে মাল্যদান করবেন তিনি।১৫ ফেব্রুয়ারি সকালে শিলিগুড়ি থেকে কোচবিহারে যাবেন কপ্টারে চড়ে। সার্কিট হাউসে রাত্রিযাপন করার কথা রয়েছে তাঁর।
১৬ ফেব্রুয়ারি বুধবার বীর চিলা রায়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্টানে যোগদান করবেন তিনি। সেই অনুষ্ঠানের জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রাজবংশী নেতা অনন্ত মহারাজ। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। সেদিনের অনুষ্ঠানের পরেই শিলিগুড়ি ফিরে আসবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরেই সমস্ত কর্মসুচী শেষ করে কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর।
চার দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, বিশেষ নজরে দলীয় বার্তা

১৯ এর লোক্সভা নির্বাচনের পর কার্যত বিজেপির দূর্গে পরিবত হয়েছে উত্তরবঙ্গ। বিজেপির ঝুলি থেকে ভোটব্যাঙ্ক ফেরাতে কম কসুর করছেন না কলকাতার তৃণমূল নেতারা। কিন্তু গোষ্ঠীকোন্দল তৃণমূলের জন্য গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। যা নিয়ে বহুগবার সর্তক করেছেন দলনেত্রী। এবারে কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী? থাকছে বিশেষ নজর।









