নজরবন্দি, কুচবিহারঃ ভোট পরবর্তী হিংসা মামলায় শীতলকুচী কাণ্ডে মানিক মৈত্র ও আনন্দ বর্মন খুনের মামলায় ফেরার ৯ অভিযুক্তদের নামে হুলিয়া জারি করলো সিবিআই। একুশের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। এমনকি ঘটনার তদন্ত চালিয়েছে CBI।
আরও পড়ুনঃ ফের মুকুলকে বেনজির আক্রমণ কুণালের, তবে কি এই মন্তব্য দলের কৌশল না ব্যক্তি কুণালের রাগ?


কিন্তু তদন্ত চালালেও এখনো পর্যন্ত অভিযুক্তদের অনেককেই ধরা যায়নি। তাই পলাতকদের জন্য ইতিমধ্যেই হুলিয়া জারি করে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে সিবিআই। ভোট-পরবর্তী হিংসার ফলে দুটি পৃথক খুনের ঘটনায় পুরস্কার ঘোষণা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদি কেউ তথ্য তুলে দিতে পারে সিবিআইয়ের হাতে, তাহলে তাঁকে ৫০ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হবে।
ফের আজ সিবিআইয়ের আধিকারিকরা মাথাভাঙ্গা মহকুমা আদালত চত্বরে মানিক মৈত্র ও আনন্দ বর্ম খুনের মামলায় ফেরার অভিযুক্তদের নামে হুলিয়া জারি করে পোস্টার লাগালেন। অভিযুক্তদের সন্ধান দিতে পারলে মাথা পিছু ৫০ হাজার টাকা করে পুরস্কারের কথা ঘোষনা করেছে সিবিআই।
ভোট পরবর্তী হিংসা মামলা, শীতলকুচী কাণ্ডে ফেরার ৯ অভিযুক্তদের নামে হুলিয়া জারি করলো CBI
ভোট পরবর্তী হিংসা মামলায় শীতলকুচীতে মানিক মৈত্র খুনের মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া তৃনমুলের দুই ব্লক সহ সভাপতি সাহের আলি মিয়া, পূর্ন্যগোবিন্দ সিংহ সহ ৫ তৃণমুল কর্মীর ফের শুক্রবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আগামী ২৫ তারিখ সাত অভিযুক্তদের ফের আদালতে তোলা হবে বলে জানা যায়।










