আইপিএল শেষ হলেই তোরজোড় শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। হাতিয়ার মাসদেরিক সময় আছে। পয়লা জুন থেকে ২৯ শে জুন পর্যন্ত আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে হবে এই টুর্নামেন্ট। এবার বিশ্বকাপে গ্রহণ করবে ২০ টি দল।ইতিমধ্যেই ভারতীয় থিং ট্যাঙ্ক মোটামুটি বিশ্বকাপের দল তৈরি করে ফেলেছেন। কয়েকটা জায়গায় কিছু পরিবর্তন হবে স্বাভাবিক। আইপিএল চলাকালীনই ঘোষণা করা হবে বিশ্বকাপ স্কোয়াড।
আরও পড়ুনঃ অবশেষে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলার রায় ঘোষণার দিন ঠিক হল



কিন্তু এরই মধ্যে এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকার দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সেই সাক্ষাৎকারে দীনেশ কার্তিক এবং মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ভারত অধিনায়কের মন্তব্য তোলপাড় করে দিয়েছে ভারতীয় ক্রিকেটকে। ঠিক কি বলেছেন রোহিত। রোহিত এক স্পোর্টস পডকাস্টে বলেছেন, ‘আমি বিশেষত দীনেশ কার্তিকে মোহিত। ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যা ব্যাট করল অন্য দিকে ধোনির কথাও বলতে হবে।

আমাদের বিরুদ্ধে চার বলের জন্য খেলল, আর ওই কুড়ি রানই বিরাট প্রভাব ফেলল খেলায়। আর শেষে ওটাই ফারাক গড়ে দিল ম্যচে। বিশ্বকাপে খেলার জন্য ধোনিকে রাজি করানো খুবই কঠিন। ও অসুস্থ এবং ক্লান্ত। কিন্তু ও আমেরিকায় আসছে। গল্ফ খেলবে ওখানে। তবে ডিকে-কে বিশ্বকাপে খেলার জন্য রাজি করানো অনেক বেশি সহজ হবে।’


কে বলবে ধোনিরবয়স ৪২! কে বলবে পাঁচ বছর আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের পাট চুকিয়ে ফেলেছেন। অবসরে শুধু খেলেনে টেনিস-গল্ফ। আর পেশাদার ক্রিকেট বলতে আইপিএল । এহেন কিংবদন্তিই চলতি আইপিএলে প্রতিনিয়ত নেটে বোলারদের নামিয়ে আনছেন ক্লাবস্তরে। কখনও ধোনি বাজ পাখির মতো ছোঁ মেরে ক্যাচ নিয়ে লাইমলাইট কেড়ে নিচ্ছেন!
অবসর ভেঙে বিশ্বকাপ খেলবেন ধোনি! রোহিতের মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ধোনি ছয়ে ব্যাট করতে নেমে ৪ বলে এই ২০ট রান করেছিলেন। ৫০০-র স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি পরপর হাঁকান তিন ছক্কা। এরপরেই ধোনির ব্য়াটিং নিয়ে চর্চা বেড়েছে বহু গুণ। সব মিলিয়ে রোহিতের এই মন্তব্য ভারতীয় ক্রিকেটে আলোড়ন তুলে দিয়েছে। মাহির ফ্যানেরা আশায় বুক বাঁধতে শুরু করেছেন আবার ব্যাট হাতে দেশের হয়ে মাঠে নামবেন ভেরি কুল এম এস ধোনি।







