অবশেষে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলার রায় ঘোষণার দিন ঠিক হল

SSC Scam: এসএসসির গ্ৰুপ–সি, গ্ৰুপ–ডি, নবম–দশম এবং একাদশ–দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ২৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ হয়েছিল। যে নিয়োগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘদিন ধরে চলছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলা। একাধিক মামলায় শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। অবশেষে হবে রায় ঘোষণা। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করবে। নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডি-র মামলার রায় ঘোষণা। সুপ্রিম কোর্টে বিতর্কিত চাকরি প্রাপকরা মামলা করলে সেই মামলা পাঠানো হয়েছিল হাইকোর্টের বিশেষ বেঞ্চে।এখন গোটা দেশজুড়ে লোকসভা নির্বাচন চলছে।

আরও পড়ুন: ভাঙড়ে শওকত মোল্লার নামে একাধিক পোস্টার, ভোটের আগে অস্বস্তিতে তৃণমূল নেতা

ssc

তাই প্রশ্ন উঠছে, এসএসসি দুর্নীতি মামলার রায় কবে সামনে আসবে? এবার এই প্রশ্নের উত্তর মিলেছে কলকাতা হাইকোর্ট থেকে। দীর্ঘ সওয়াল–জবাব এবং তথ্যপ্রমাণের ভিত্তিতে এবার এসএসসি দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আর সেই দিনটি হল— আগামী সোমবার। সময় সকাল সাড়ে ১০টা।

এই দিনেই সঠিক সময়ে রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ।শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য–রাজনীতি সরগরম হয়ে উঠেছিল। এসএসসির গ্ৰুপ–সি, গ্ৰুপ–ডি, নবম–দশম এবং একাদশ–দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ২৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ হয়েছিল। যে নিয়োগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।

hc

আর তা নিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকের চাকরি বাতিলের নির্দেশ দেন। গত বছরের নভেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করতে হবে।

অবশেষে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলার রায় ঘোষণার দিন ঠিক হল

ssc2

কলকাতা হাইকোর্ট যাতে ৬ মাসের মধ্যে নিয়োগ সংক্রান্ত সব মামলার নিষ্পত্তি করে, সেই নির্দেশও দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চে ছিল নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি। সব মামলাই হাইকোর্টে পাঠিয়ে দিয়েছিল শীর্ষ আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত