এখন লোকসভা নির্বাচনের আবহে বাংলার মাটি সরগরম। আর এই আবহে তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে পোষ্টার পড়ল ভাঙড়ে। ভাঙড় বিধানসভার পোলেরহাট থানার শ্যামনগর এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নামে একাধিক পোস্টার পড়ল। ওই এলাকায় অশান্তির কারিগর শওকত বলে দাবি তুলে একাধিক পোষ্টার পড়েছে। ঠিক কি লেখা আছে পোস্টারে?
আরও পড়ুন: সলমনের বাড়িতে লরেন্স বিষ্ণোই এর নামে ক্যাব বুক! গ্রেফতার ১



সেখানে লেখা আছে, ক্যানিং ও জীবনতলা থেকে লোক এনে ভাঙড়ে সন্ত্রাস করে খুন করল। সেই খুনের দায়ে আরাবুল জেলে, শওকত মোল্লা বাইরে কেন? প্রশাসন জবাব দাও।মুখ্যমন্ত্রী দ্বারা স্বীকৃত বোমা, গুলির মাস্টারমাইন্ড শওকত মোল্লার এই ভাঙড়ে ঠাঁই নাই। সুগত বসু, কবীর সুমন, মিমি চক্রবর্তী সাংসদ হয়ে ভাঙড়ে কি কাজ করেছেন সায়নী ঘোষ, শওকত মোল্লা জবাব দাও।



মূলত শওকত বিরোধী বিভিন্ন ধরনের বিদ্বেষমূলক পোস্টার পড়েছে হাড়োয়া রোডের দুধারে।আর এই পোস্টার ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। এই ঘটনার পিছনে আইএসএফের হাত রয়েছে বলে অনেকে মনে করছেন। কারণ এই আইএসএফের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লার সম্পর্ক আদায় কাঁচকলায়। পঞ্চায়েত নির্বাচন থেকে দু’পক্ষের মধ্যে দ্বৈরথ চলছে।
ভাঙড়ে শওকত মোল্লার নামে একাধিক পোস্টার, ভোটের আগে অস্বস্তিতে তৃণমূল নেতা

আগে ভাঙড়ে নানা হিংসার ঘটনায় বিরোধীরা আরাবুল ইসলামকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিত। গত আড়াই মাস ধরে আরাবুল ইসলাম জেলে রয়েছেন। তাই বিকল্প হিসাবে শওকত মোল্লাকে বেছে নিয়েছে বিরোধীরা বলে মনে করা হচ্ছে।







