Mamata Banerjee: কেন বাড়ল মন্ত্রী-বিধায়কদের বেতন? বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাদল অধিবেশনের শেষ দিনে রাজ্য বিধানসভার মন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেতন বৃদ্ধি কিন্তু শুধু নিজের মন্ত্রী–বিধায়কদের জন্য নয়। বিরোধী আসনে বসা বিধায়করাও বর্ধিত বেতন পাবেন। সেটা পাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

আরও পড়ুন: দুর্নীতির অভিযোগ বনাম বঞ্চনার প্রতিবাদ, শাহী সফরের দিনে কালো পাড়ের শাড়িতে বিধানসভায় মমতা

কিন্তু সেই সময় তিনি তাঁর বেতন বাড়ার নি। আর আজ বিধানসভায় তিনি কেন বেতন বাড়ালেন তাঁর ব্যাখ্যা দিয়েছেন। কারণ এই বেতন বাড়ানো নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছিলো। এদিন মমতা জানান, ”আমার কাছে দিনের পর দিন বিধায়কদের তরফে তাদের কম বেতনের কথা বলে আসছিল। আর যাদের পকেট ভর্তি, কোটি টাকার এমএলএ, তাদের না হয় প্রয়োজন নেই। আমার অনেক বিধায়ক আছে যারা চাষ করে, তাদের কথা আপনারা বলেন না।”

কেন বাড়ল মন্ত্রী-বিধায়কদের বেতন? বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী
কেন বাড়ল মন্ত্রী-বিধায়কদের বেতন? বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

তিনি আরও বলেন, “গোটা দেশের মধ্যে বাংলার বিধানসভায় বিধায়কদের মাইনে সবথেকে কম। সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে”। উল্লেখ্য, এতদিন রাজ্যের বিধায়করা মাসে ১০ হাজার টাকা ভাতা পেতেন। এখন থেকে সেই ভাতা বেড়ে হচ্ছে ৫০ হাজার টাকা।

কেন বাড়ল মন্ত্রী-বিধায়কদের বেতন? বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

14 14

একইভাবে এতদিন পশ্চিমবঙ্গ বিধানসভার পূর্ণ মন্ত্রীদের মোট বেতন ছিল ভাতা–সহ ১ লাখ ১০ হাজার টাকা। এখন সেই বেতন বেড়ে হল ১ লাখ ৫০ হাজার টাকা। প্রতিমন্ত্রীদের মোট বেতন ভাতা–সহ ছিল ১ লাখ ৯ হাজার ৯০০ টাকা। নতুন নিয়মে তাঁরা পাবেন ১ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা। বিধায়কদের মোট বেতন–ভাতা ছিল ৮১ হাজার টাকা। এখন থেকে সমস্ত বিধায়করা প্রত্যেক মাসে পাবেন ১ লাখ ২১ হাজার টাকা।

15 13

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত