নজরবন্দি ব্যুরো: কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান? করোনার প্রথম ওয়েভ ছড়িয়েছিল গতবছর আর তারপর থেকেই দেশের সমস্ত স্কুল-কলেজ বন্ধ অর্থাৎ এই দীর্ঘ সময়ে প্রায় দেড় বছর। করোনার কারণে স্কুলে পড়াশোনা বন্ধ। বন্ধ সমস্ত রকম পরীক্ষা। তাই আজ দেড় বছর পর সবার মনে একটাই প্রশ্ন কবে খুলবে স্কুল কলেজ। কবে শুরু হবে পঠন-পাঠন?
আরও পড়ুনঃ হলদিয়া ঢোকার আগেই জাহাজে ফুটো, ১০ হাজার লিটার তেল ছড়ালো বঙ্গোপসাগরে
এবার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল নীতি আয়োগ এর সদস্য ডঃ ভিকে পালকে। তিনি এ প্রশ্নের জবাবে জানান, স্কুল খোলার আগে অনেক বিষয় মাথায় রাখতে হবে। শিক্ষকদের করোনা প্রতিষেধক দেওয়ার পাশাপাশি সামাজিক দূরত্ব দৈনিক অভ্যাসে পরিণত করার কথা বলেন তিনি। ভিকে পাল বলেন, “আমাদের মনে রাখতে হবে একাধিক স্কুল খোলার পর সেখানে করোনা আক্রান্তের হদিশ মিলেছিল। আমরা আমাদের শিশুদের ও শিক্ষকদের সেই পরিস্থিতিতে ফেলতে চাই না।” এ বিষয়ে সেরোপ্রিভেলেন্স তথ্য অত্যন্ত সহায়ক হতে পারে বলে মত ভিকে পালের।
কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান? এই দীর্ঘ এক বছরের বেশি সময় স্কুল বন্ধ থাকলেও দেশের কিছু রাজ্যে স্কুল খোলার চেষ্টা করা হয়েছিল কিন্তু তা করোনার বাড়বাড়ন্তের জন্য ফের বন্ধ করে দেওয়া হয়েছিল। তাঁর মতে এখনো পর্যন্ত সঠিকভাবে বলা সম্ভব নয় দেশের স্কুল কলেজ কখন খোলা হবে।



