হলদিয়া ঢোকার আগেই জাহাজে ফুটো, ১০ হাজার লিটার তেল ছড়ালো বঙ্গোপসাগরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হলদিয়া ঢোকার আগেই জাহাজে ফুটো, তেল কন্টেইনারবাহী পর্তুগিজ জাহাজ হলদিয়া বন্দরে আসার আগেই ঘটে বিপত্তি। বন্দর সূত্রে খবর এমভি ডেভন নামে ওই পর্তুগিজ জাহাজের হলদিয়া বন্দরে আসার কথা ছিল আজ শনিবার।

আরও পড়ুনঃ ভরসা নেই একা যোগীতে! উত্তরপ্রদেশে একাধিক পদে বসছেন মোদি ঘনিষ্ঠরা

কিন্তু বন্দর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে মাঝ সমুদ্রে তেল ট্যাংকারে ফুটো ধরা পড়ে। এবং সেই ফুটো দিয়ে জাহাজের ট্যাঙ্ক ফেটে ১০ কেএল অর্থাৎ ১০ হাজার লিটার তেল বঙ্গোপসাগরে ছড়িয়ে পড়ায় চিন্তিত মৎস্যজীবী থেকে পরিবেশবিদরা। আপাতত চেন্নাই কোস্টগার্ড জাহাজটিকে হেফাজতে নিয়ে ট্যাংকার মেরামতির কাজ শুরু করেছেন।

হলদিয়া ঢোকার আগেই জাহাজে ফুটো, বন্দরের জেনারেল ম্যানেজার (ট্রাফিক) অভয় মহাপাত্র জানান, “জাহাজটির শনিবার রাতে হলদিয়া ডকে ঢোকার কথা ছিল। তার আগে জাহাজটিকে স্যান্ডহেডে পৌঁছলে রিপোর্টিং করতে হবে নিয়ম মেনে। ওই জাহাজ অয়েল স্পিল আটকাতে পারলে তবে বন্দরে ঢোকার ছাড়পত্র পাবে। বিপদগ্রস্ত জাহাজের ক্যাপ্টেন কোস্টগার্ডকে বিষয়টি জানিয়েছিল।”

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত