ভরসা নেই একা যোগীতে! উত্তরপ্রদেশে একাধিক পদে বসছেন মোদি ঘনিষ্ঠরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজবন্দি ব্যুরোঃ ভরসা নেই একা যোগীতে! উত্তরপ্রদেশে যেভাবে ধাপে ধাপে একাধিক পদে বসছেন মোদী ঘনিষ্ঠরা, তাতে অনেকেই মনে করছেন বাংলার পর ২২ এ যোগী রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে আর কোন রিস্ক নিতে চাইছেন না নরেন্দ্র মোদি। একাধিক পদে বসানো হচ্ছে তাঁর ঘনিষ্ঠ ব্যাক্তিদের।

আরও পড়ুনঃ বামেদের ‘রেড ভলান্টিয়ার্স’-কে টক্কর দিতে ময়দানে তৃণমূলের ‘ব্লু ওয়ারিয়রস’

বিজেপির শীর্ষ মহল থেকে জানানো হয়েছে ২২ এর নির্বাচনে উত্তরপ্রদেশে গেরুয়া শিবিরের মুখ থাকছেন যোগীই। গত কয়েকবছরের শাসন কালে তাঁর ওপর একাধিক প্রশ্ন চিহ্ন উঠলেও যোগীর বিকল্প উত্তর প্রদেশে বিজেপির ঘরে এখনো আসেনি কেউ। তবে করোনা মোকাবিলা থেকে একাধিক বিষয়ে যেভাবে মুখ পুড়েছে মুখ্যমন্ত্রীর, তার পর আর ২২ এর যুদ্ধে তাঁকে ময়দানে একা রাখার সাহস পাচ্ছেন না মোদি।

ভরসা নেই একা যোগীতে! উত্তরপ্রদেশে একাধিক পদে বসছেন মোদি ঘনিষ্ঠরা। গত কয়েক দিন আগেই দিল্লি গিয়ে মোদি-শাহের সঙ্গে সাক্ষাত করে এসেছেন খোদ আদিত্যনাথ। তার পরেই মোদি ঘনিষ্ঠ প্রাক্তন আমলা তথা উত্তরপ্রদেশ বিধানপরিষদের সদস্য এ কে শর্মাকে উত্তরপ্রদেশ বিজেপির সহ-সভাপতি করে পাঠান হচ্ছে। দিন কয়েক আগে  যোগীর প্রাক্তন মুখ্য সচিবকে নির্বাচন কমিশনার করেছে কেন্দ্র!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত