বামেদের ‘রেড ভলান্টিয়ার্স’-কে টক্কর দিতে ময়দানে তৃণমূলের ‘ব্লু ওয়ারিয়রস’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বামেদের ‘রেড ভলান্টিয়ার্স’, এই একটা সংগঠন করোনার দ্বিতীয় ওয়েভে দল-রং-ধর্ম-ঝড়-জল নির্বিচারে পৌঁছে গিয়েছেন মানুষের ঘরের দরজায়। একটা ফোন কল, একটা টেক্সট, অক্সিজেন থেকে ওষুধ, জল ঠেলে, ঝড় মাথায় পৌঁছে গিয়েছেন করোনা রোগীর ঘরে। নূন্যতম টাকার বিনীময়ে বা সম্পূর্ণ বিনামূল্যে খাবার পৌঁছে দিয়েছেন প্রয়োজনে।

আরও পড়ুনঃ প্রায় ৩০০ কোটি টাকার সম্পত্তি বিক্রির পথে হাঁটছে এয়ার ইন্ডিয়া!

বাংলায় ক্ষমতায় নেই বামেরা, ২১ এর বিধানসভা নির্বচানে প্রাপ্ত আসন সংখ্যা শূন্য। তবু হাল ছাড়েনি। ভোটের পর থেকে রাজ্যের কোভিড পরিস্থিতি যত খারাপ হয়েছে তত সক্রিয় হয়েছে রেড ভলান্টিয়ার্সরা। তাঁদের মুখে ছিলো একটাই কথা, ‘সরকারে নেই, দরকারে আছি।’ বিগত কয়েক মাসে বাংলা জুড়ে নিস্বার্থ ভাবে এবং দাপিয়ে কাজ করছে তারা।

বামেদের ‘রেড ভলান্টিয়ার্স’-কে টক্কর দিতে ময়দানে তৃণমূলের ‘ব্লু ওয়ারিয়রস’,মানুষের ঘরে সাহায্য নিয়ে পৌঁছে যেতে ময়দানে লালের পালটা রঙ হিসেবে উঠে এসেছে নীল রঙ। এই নীল যোদ্ধারা কোমর বেঁধেছে হাওড়ায়। হাওড়া পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সৈকত চৌধুরীর উদ্যোগে কোভিড মোকাবিলায় কাজ করছেন একঝাঁক তরুণ-তরুণী। এক মাসও হয়নি তাঁদের এই মহতী উদ্যোগের, তবে কাজ করছেন এলাকা জুড়ে একথা মানছেন স্থানীয়রা।

করোনায় আক্রান্ত কোন মানুষকে হাসপাতালে ভর্তি করা বা আইসোলেশনে থাকা আক্রান্ত মানুষকে বাড়িতে-বাড়িতে গিয়ে ওষুধ, খাবার পৌঁছে দেওয়া, প্রয়োজনে সেফ হোমে পাঠানো বা বাড়ি গিয়ে  অক্সিজেন সিলিন্ডার দিয়ে আসা সব কাজই করছেন তাঁরা। একমাসের মধ্যেই ভরসা কুড়িয়েছেন স্থানীয়দের। কাজ করে খুশি তাঁরাও।

বামেদের ‘রেড ভলান্টিয়ার্স’-কে টক্কর দিতে ময়দানে তৃণমূলের ‘ব্লু ওয়ারিয়রস’। অনেকেই বলছেন তবে কী মানুষের সেবা করতে লালের সঙ্গে প্রতীযোগীতা করে দল তৈরি করছে তৃণমূল?  এই ভাবনার উদ্যোক্তা সৈকত চৌধুরী সাফ জানিয়েছেন, “আমরা কোনও রাজনৈতিক দলকে কাউন্টার করার জন্য নীল ওয়ারিয়রস তৈরি করিনি। করোনা পরিস্থিতিতে শুধুমাত্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই কাজ করে যাচ্ছি আমরা।’ সঙ্গে তাঁর বক্তব্য এতো ভালো সাড়া পাবো ভাবিনি, সকলে স্বেচ্ছায় কাজ করছেন। স্থানীয় বাসীনাদারা সাহায্য পাচ্ছেন, আমরা খুশি। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অন্য ওয়ার্ডের কাউন্সিলর থেকে নেতা মন্ত্রীরাও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত